আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Hiran : বিজেপি বিধায়ক হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের দল অভিনেতা তথা খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে । দিনকয়েক আগে ২১ শে জানুয়ারি বারাণসীর গঙ্গার ঘাটে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি । পাত্রী তার আপ্তসহায়ক ঋতিকা গিরি । সমাজমধ্যমে বিয়ের ছবি অভিনেতা নিজেই পোস্ট করেন ।

হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী অনিন্দিতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করল আনন্দপুর থানার পুলিশ। হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনা হয়েছে। তাকে ডিভোর্স না দিয়েই হিরণ ঋতিকা গিরিকে অবৈধভাবে বিয়ে করেছেন বলে অভিযোগ আনেন তিনি। মূলত এই তিনটি অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে । ভারতীয় ন্যায় সংহিতার মোট তিন ধারায় খড়গপুর এর  বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ৮২(১), এছাড়াও ৮৫ এবং ৫৪- এই তিনটি ধারায় মামলা রুজু করা হয়েছে। যে লিখিত অভিযোগ হয়েছে তাতে শুধু হিরণ চট্টোপাধ্যায়ের নামই নয়, তার সঙ্গে ঋতিকা গিরির নাম মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *