আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket-T20 : টি-টোয়েন্টি বিশ্বকাপের আজ মেগা ফাইনাল ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর মেগা ফাইনাল আজ । আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ভারত । নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে কলকাতার ইডেনে প্রায় একপেশে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল । এবং দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে ওঠে ।

এই বিশ্বকাপে এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে ভারত । প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা । সুপার এইটে প্রথম ম্যাচে ৭৬ রানে বড় ব্যবধানে হেরেছিল সূর্য কুমার যাদবরা। আর কোন ম্যাচে ভারত হারের সম্মুখীন হয়নি। ভারতীয় দল ফাইনালে উঠে গেল দুটি মাত্র চিন্তা তাদের ভাবাচ্ছে । ওপেনার অভিষেক শর্মার অফ ফর্ম এবং নক আউট স্টেজে বরুণ চক্রবর্তীর অতিরিক্ত রান খরচ । প্রসঙ্গত এই দুই ক্রিকেটার যথাক্রমে টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‍্যাকিং এর এক নম্বর ব্যাটার ও বোলার। অভিষেক শর্মাকে বাদ দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহলে । তবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব অভিষেককে খেলানোর পরামর্শ দিয়েছেন । কপিল দেব অভিষেক শর্মাকে নিয়ে বলেছেন যে, “অভিষেককে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং টিম ম্যানেজমেন্টের উচিত তার উপর ভরসা রাখা। তিনি আরও বলেছেন যে, অভিষেককে তার দুর্বল জায়গায় নিজেকে বন্দি না রেখে নিজের প্রতিভার উপর ভরসা রাখতে হবে” । কপিল দেব মনে করেন যে, অভিষেককে টিম ম্যানেজমেন্টের সাপোর্ট করা উচিত ।বরুণ চক্রবর্তীকে বসিয়ে কুলদীপ যাদবকে খেলানোর দাবি উঠলেও কোচ গৌতম গম্ভীর সেই সিদ্ধান্ত নেবেন না বলে মনে করা হচ্ছে।
আমেদাবাদ এর পিচটি ব্যাটিং এবং বোলিং, উভয়ক্ষেত্রেই সমান সহায়তা করবে। তবে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তাই ফাইনালে প্রচুর বাউন্সার দেখা যেতে পারে। স্পিনাররা খুব একটা সাহায্য পাবেন না বলেই মনে করা হচ্ছে এই পিচে। ভারত , নিউজিল্যান্ড দুই দলে উচ্চমানের পেসাররা আছেন ।ম্যাচের আগের দিন বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তিনি সাফ জানালেন, বরুণ চক্রবর্তীর অফ ফর্ম, টস, শিশিরের প্রভাব, পিচ সব কিছু তাঁরা সামলে নেবেন। বরুণের অফ ফর্ম প্রসঙ্গে সূর্য বললেন “ওকে নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু নেই। সকলের প্রয়াসেই তো কোনও দল ম্যাচ জেতে। জেতার পর আমরা ও সব নিয়ে ভাবি না। ক্রিকেটে উত্থান-পতন তো থাকবেই। ১১ জনই তো আর ম্যাচ জেতাতে পারে না। সবার দিন সমান যায় না। বাকিরা সেটা পূরণ করে দেয়। বরুণ নিজেও বিশেষ চিন্তিত নয়। ও বিশ্বের এক নম্বর বোলার। ভালই জানে কোন ম্যাচে কী ভাবে বল করতে হবে “।

অপরদিকে নিউজিল্যান্ড শিবির ও বেশ আত্মবিশ্বাসী। অধিনায়ক মিচেল স্যান্টনার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেন “ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত। চাপ থাকবে ওদের উপর। আমরা জানি, টি-টোয়েন্টি ম্যাচের রং যে কোনও সময় বদলে যেতে পারে। রবিবার আমাদের একটাই লক্ষ্য। আমরা শুধু অহমদাবাদের মানুষকে চুপ করিয়ে দিতে চাই না, তাঁদের হৃদয় ভেঙে দিয়ে ট্রফি নিয়ে যেতে চাই”।

ভারত এই নিয়ে পরপর দুটি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। গতবছর ২০২৪ এ ও ২০০৭ দুবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার দেখার অপেক্ষা এটাই, আজকে জিতে ভারত প্রথম দেশ হিসাবে তিনবার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে? না প্রথমবারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কিউইরা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *