আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket : দুবছর পর দলে ফিরে রান পেলেন না ঈশান , তবে ৪৮ রানে জিতল ভারত….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- টি টোয়েন্টি মোডে ফিরে জয়ের চেনা সারণিতে ফিরল টিম ইন্ডিয়া। শক্তিধর নিউজিল্যান্ডকে রীতিমত নাকানিচোবানি খাওয়ালো সূর্যকুমার যাদবের দল । আজ টসে জেতেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান তিনি। শুরুতে সঞ্জু স্যামসন এর উইকেট হারালেও অপরপ্রান্ত থেকে ঝোড়ো গতিতে ব্যাট করতে থাকেন অভিষেক শর্মা । তার সামনে অসহায় লাগছিল নিউজিল্যান্ডের বোলারদের । স্পিনার হোক বা ফাস্ট বোলার কাউকেই রেয়াত করেননি যুবরাজ সিং এর এই ছাত্র । শেষমেষ ৩৫ বলে ৮৪ করে আউট হন টিম ইন্ডিয়ার এই ওপেনার । দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে রানের দেখা পাননি তিন নম্বরে ব্যাট করতে নামা ঈশান কিশান। অধিনায়ক সূর্যকে আজকে কিছুটা ছন্দে দেখাল, যা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে । আরো এক তারকা দলে ফিরে নিজের কামাল দেখালেন , তিনি কোচ গৌতম গম্ভীর এর প্রিয় ছাত্র রিংকু সিং। ২০ বলে ৪৪ রান করে ফিনিশার হিসাবে দারুন ভাবে নিজের ভূমিকা পালন করলেন । মোট ২৩৮ রান তোলে ভারত ।
রান তাড়া করতে নেমে পরপর দুই ওভারে ২ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা । ১ রানের মাথায় কিউইদের দুটি উইকেট তুলে নেন অর্শদীপ ও হার্দিক । পরপর উইকেট পতনের পর কিছুটা থিতু হয় নিউজিল্যান্ডের ইনিংস। গ্লেন ফিলিপস ও টিম রবিনসন নিজেদের মধ্যে ৫০ রানের জুটি গড়েন। তবে রবিনসন ভয়ংকর হয়ে ওঠার আগেই তাকে সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী। গ্লেন এর সঙ্গ দেওয়ার জন্য ব্যাটিংয়ে আসেন মার্ক চ্যাপম্যান ।৭৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ফিলিপস আউট হন অক্ষর এর বলে , আর চ্যাপম্যানকে সাজঘরে ফেরান রহস্য স্পিনার বরুণ । শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ১৯০ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস । শেষ ওভারে ভারতের হয়ে ২ উইকেট নেন শিবম দুবে। হ্যাটট্রিক করার সুযোগ এসে গিয়েছিল তার সামনে ও যদিও সেটা হয়নি। এই ম্যাচে জয়ের ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ম্যাচ সেরার পুরস্কার পান অভিষেক শর্মা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *