আজকের দিনেবাংলার আয়না

Crime News: মামার হাতে খুন ভাগ্নে, অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দক্ষিণ ২৪ পরগনা- মামার হাতে ভাগ্নে খুন। আদালতে আত্মসমর্পণের পর অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন রিকনস্ট্রাকশন। কান্নায় ভেঙে পড়লেন নিহতের স্ত্রী।

দক্ষিণ ২৪ পরগনার চন্দনেশ্বর থানার শকুন্তলা গ্রাম। পারিবারিক অশান্তির জেরে ভাগনেকে নৃশংসভাবে খুনের ঘটনায় তদন্তে বড় অগ্রগতি। আদালতে আত্মসমর্পণের পর পুলিশি হেফাজতে থাকা মূল অভিযুক্ত শাহজাহান শেখকে সোমবার ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ।

তদন্তের স্বার্থে সেখানে গোটা ঘটনার পুনর্গঠন করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে দিয়ে দেখানো হয় কীভাবে ঘটনাটি ঘটানো হয়েছিল, কোথায় দাঁড়িয়ে হামলা চালানো হয়েছিল এবং অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্র সম্পর্কে তথ্য যাচাই করা হয়। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় একাধিক গুরুত্বপূর্ণ আলামত।

এদিন অভিযুক্তকে ঘটনাস্থলে আনা হলে শোকের আবহ নেমে আসে নিহত শাকিল শেখের পরিবারে। বিশেষ করে স্বামীকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন শাকিল শেখের স্ত্রী। বারবার তিনি হত্যাকারীর কঠোর শাস্তির দাবি জানান। তাঁর কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত এলাকাবাসীও।

উল্লেখ্য, রাতের অন্ধকারে পারিবারিক বিবাদের জেরে শাহজাহান শেখ তাঁর ভাগ্নে শাকিল শেখকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় শাকিলের। অভিযোগ, শাকিলের শরীরে ৫০টিরও বেশি কোপের চিহ্ন ছিল।

ঘটনার পর অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করলে আদালতের নির্দেশে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপর তদন্তের স্বার্থে ঘটনাস্থলে এনে অপরাধস্থলের পুনর্গঠন করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে। সংগৃহীত তথ্যপ্রমাণ ও ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *