আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Chorbagan : চোরবাগানের মতো দুর্ঘটনা এড়াতে তৎপর রাজ্য, প্রয়োজনে বন্ধ হবে মণ্ডপ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সপ্তমীতেই শহরে বড় বিপর্যয়। (Chorbagan) চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু, আহত অন্তত ১৫। পুজোর এখনও তিনটে দিন বাকি – অষ্টমী, নবমী, দশমী। (Chorbagan) এই পরিস্থিতিতে শহরের বাকি পুজোগুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বিশেষ দল গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চোর বাগানের এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, সপ্তমীর সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ মাইকে কিছু ঘোষণার পরই হুড়োহুড়ি শুরু হয়। মণ্ডপ থেকে বেরতে গিয়ে (Chorbagan) পড়ে যান বেশ কয়েকজন। তারপরই মর্মান্তিক ঘটনা।

 

এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন (Chorbagan)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব রাজেশ সিনহা, দমকলের ডিজি অনুজ শর্মা, স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি জাভেদ শামিমের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে (Chorbagan)। এই টিম শহরের জনপ্রিয় পুজোগুলি ঘুরে দেখবে। গাইড করবেন ডিজি, সাহায্য করবে কলকাতা পুলিশ। এরপর স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের কাছে রিপোর্ট জমা দেবে। ঘটনার খবর পাওয়ামাত্রই মুখ্যমন্ত্রী কলকাতা মেডিক্যাল (Chorbagan) কলেজে যান এবং পরে ঘটনাস্থল চোরবাগানের পুজো মণ্ডপ পরিদর্শন করেন।

 

পুজোর বাকি দিনগুলিতে যাতে চোরবাগানের (Chorbagan) মতো পরিস্থিতি নতুন করে তৈরি না হয়, তার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশ প্রশাসন যা সুপারিশ করবে, তা মেনে চলতে (Chorbagan) হবে পুজো কমিটিগুলিকে। প্রয়োজনে শুধুমাত্র পুরোহিত দিয়ে পুজো, সংকল্প করার এবং দর্শকদের জন্য মণ্ডপ বন্ধ রেখে বাইরে এলইডি স্ক্রিন লাগানোর পরামর্শও দেন (Chorbagan) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *