Kerala Anaesthesia Incident: ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানেস্থেশিয়ার পরেই মৃত্যু শিশুর, কেরলে উত্তেজনা
কিউ ইন্ডিয়া বাংলা- ঠোঁট কাটার চিকিৎসার জন্য অ্যানেস্থেশিয়া দেওয়ার কয়েক দিন পরেই কেরলে এক শিশুর মৃত্যু। পরিবারের পক্ষ থেকে গাফিলতির অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলার অভিযোগ। কান্নুরের এরামাম-কুট্টুরের বাসিন্দা টি সুরজ ও বিজিশার একমাত্র সন্তান দেবাংশ শৌর্য। গত ৫ জুলাই বাড়ির বাইরে খেলার সময় পড়ে গিয়ে ঠোঁটে আঘাত পায়। তড়িঘড়ি তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় দ্রুত মাথামঙ্গলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এর পরেই তাঁকে কেরলের কান্নুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। কয়েক ঘণ্টা পরে মৃত্যু হয় শিশুটির। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে শিশুটির পরিবার পুলিশের কাছে অভিযোগ জানানোর পর ঘটনাটি প্রকাশ্যে আসে।
পুলিশ এখন একটি মামলা দায়ের করেছে। শিশুটির এক আত্মীয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, পায়ান্নুরের বেবি মেমোরিয়াল হাসপাতালের অ্যানেস্থেটিস্ট ডা. অঞ্জলি পোডুভালের বিরুদ্ধে পায়ান্নুর পুলিশ একটি মামলা দায়ের করেছে। এদিকে, ওই শিশুর মৃত্যুর ঘটনায় পদক্ষেপের দাবিতে পায়ান্নুরের বেবি মেমোরিয়াল হাসপাতালের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন ‘ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া’ (DYFI)-র কর্মীরা।
বেবি মেমোরিয়াল হাসপাতাল চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে। এর আগের এক বিবৃতিতে হাসপাতালটি জানিয়েছিল যে, অ্যানেস্থেশিয়া দেওয়ার পরপরই শিশুটির আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ভালো চিকিৎসার জন্য কান্নুর ইউনিটে স্থানান্তরের আগে তাকে অবিলম্বে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ ও যথাযথ চিকিৎসাসেবা সত্ত্বেও অ্যানেস্থেশিয়ার পর জটিলতা দেখা দিতে পারে। নিয়মকানুন মেনে চিকিৎসা হয়েছিল, শিশুটির জীবন বাঁচানোর জন্য সম্ভাব্য সব রকম প্রচেষ্টাই করা হয়েছিল।
