আজকের দিনেতিলোত্তমা

অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে সিবিআই তদন্তে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: দুর্নীতির বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। রাজ্যের বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই -সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের ছাড়পত্র দিল রাজ্য সরকার। বুধবার এক সাংবাদিক বৈঠক করে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজেই।
বিগত সরকারের জট কাটল নবান্ন
​এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, বিগত সরকার আমলা ও আধিকারিকদের বাঁচাতে তদন্তের ছাড়পত্র আটকে রেখেছিল। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত বা চার্জশিট পেশ করতে হলে রাজ্য সরকারের লিখিত অনুমতি প্রয়োজন হয়। এতদিন সেই অনুমতির অভাবেই ঝুলে ছিল একাধিক দুর্নীতির মামলার প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী বলেন, “বিগত রাজ্য সরকার সিবিআই-সহ তদন্তকারী সংস্থাগুলিকে আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে ছাড়পত্র আটকে রেখেছিল। সেই অনুমতি দেওয়া হল। মানুষ যে আশা নিয়ে এই সরকারকে এনেছে, সেই কাজ করা হবে।”
কোন কোন মামলায় ছাড়পত্র?
​এদিনের মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, মূলত তিনটি বড় ক্ষেত্রে যুক্ত অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের পথ প্রশস্ত করা হয়েছে:
শিক্ষক নিয়োগ দুর্নীতি
​পুরসভা নিয়োগ দুর্নীতি
​সমবায় দুর্নীতি
​তদন্তে নেই বাধা
​মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে সিবিআই বা আদালত নিযুক্ত যে কোনও তদন্তকারী সংস্থা এখন থেকে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে। বিশেষ করে যে আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রক্রিয়া আটকে ছিল, এখন তা দ্রুত কার্যকর হবে।
​রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে শুভেন্দু অধিকারী সরকার স্পষ্ট বার্তা দিল যে—দুর্নীতির প্রশ্নে তাঁরা আপসহীন। সাধারণ মানুষের আস্থা ফেরাতে এবং প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে অভিযুক্ত কাউকেই যে রেয়াত করা হবে না, এদিন তা আবারও পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *