New Zealand : মাঝপথে অধিনায়ক বদল! নিউজিল্যান্ডে শেষ দুই ওয়ানডেতে খেলবেন না গিল, নেতৃত্বে শ্রেয়স
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- একের পর এক ম্যাচ, দুটো সিরিজের মাঝে হাতে গোনা কয়েকটা দিন, প্রস্তুতির সময় নেই (New Zealand)। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এক সিরিজের জন্য অন্য সিরিজ ছাড়তে হচ্ছে। শুভমান গিল-সহ একাধিক তারকাকে করতে হবে সেই ‘আত্মত্যাগ’(New Zealand)।
সামনে ভারতের জাতীয় ক্রিকেট দলের সামনে ব্যস্ততম সূচি (New Zealand)। এশিয়ান গেমসের সঙ্গে চলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ, তারপর টি-টোয়েন্টি সিরিজ। এরপরই তিন ফরম্যাটের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে উড়ে যাবে ভারত (New Zealand)।
সমস্যা হল, নিউজিল্যান্ড সফরেই সূচির জট। ৫টি টি-টোয়েন্টির পর ৫টি ওয়ানডে, যা শেষ হবে ১৫ নভেম্বর (New Zealand)। আর ১৯ নভেম্বর থেকেই শুরু দুই টেস্টের সিরিজ। মাঝে মাত্র ৫ দিনের ব্যবধান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা কঠিন হলেও, এই দুই টেস্ট জিতলে সম্মানের সঙ্গে ফাইনালের আশা বাঁচবে (New Zealand)।
দুই সিরিজেই অধিনায়ক শুভমান গিল (New Zealand)। তিনি আগেই বলেছেন, টেস্টের আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় দরকার। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে সম্ভবত খেলবেন না গিল। (New Zealand)শুধু গিল নন, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজও শেষ দুটি ওয়ানডে থেকে সরে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে শেষ দুটি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার।
বদল আসছে কোচিং বিভাগেও। ( New Zealand)টেস্টের প্রস্তুতির জন্য সাপোর্ট স্টাফদের দু’ভাগে ভাগ করা হতে পারে। ওয়ানডে দলের সঙ্গে থাকবেন দু’জন কোচ, বাকিরা চলে যাবেন টেস্ট দলের প্রস্তুতিতে। ঠাসা সূচির চাপে দলের ভারসাম্য (New Zealand)নষ্ট হচ্ছে বলেই মনে করছেন অনেকে। প্রশ্ন উঠছে, দুই সিরিজের মধ্যে কি আরও কয়েকটা দিন বাড়তি সময় রাখা যেত না?
