আজকের দিনেরাজনীতি

BJP… পছন্দের নেতাদের ইনচার্জ পদে রাখলেন শমীক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- সামনেই রাজ্যে বিধানসভার ভোট। সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের কাজে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। কেউ কাউকে একবিন্দু জমি ছেড়ে দিতে নারাজ। ঠিক সেই মতো রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি। আর তার প্রথম সারিতেই দাঁড়িয়ে আছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নিজের মতো করে রাজনৈতিক দল সাজাচ্ছেন তিনি। এর মধ্যেই মঙ্গলবার দলের বিভিন্ন শাখা সংগঠনের ইনচার্জ পদে রদবদল করলেন। পাশপাশি এও বুঝিয়ে দিলেন রাজ্য রাজনীতিতে তিনি শেষ কথা। তবে এই দলের বিভিন্ন শাখা সংগঠনের ইনচার্জ পদে কোন জায়গা পেলেন না দলের ‘ঠোট কাটা’ দিলীপ ঘোষ।

 মঙ্গলবার বঙ্গের গেরুয়া ব্রিগেডে শাখা সংগঠনগুলিতে রদবদল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মোর্চার সভাপতিদের উপরে ইনচার্জ পদে আনা হয়েছে নেতানেত্রীদের। তাঁরা সকলেই বিজেপি শীর্ষস্তরের। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পদ পেলেন।

মহিলা মোর্চার ইনচার্জ  পদ পেলেন প্রাক্তন তারকা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি আগে মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পাশাপাশি ফের নতুন গুরু দায়িত্ব পেলেন তিনি।

যুব মোর্চার ইনচার্জ পদ পেলেন সাংসদ সৌমিত্র খাঁ।  এর আগে তিনি  ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। বিষ্ণুপুরের দু’বারের সাংসদকে এবার বসানো হল বর্তমান যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ-র উপর।

 আরেক রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোকে তফসিলি মোর্চার ইনচার্জের দায়িত্ব আনা হয়েছে। 

সংখ্যালঘু মোর্চার ইনচার্জ পদ পেলেন দলের রাজ্যস্তরের নেতা অমিতাভ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *