ভোটের আগে ফের শুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রোমোটারের …..
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘোষণা এখনো হয়নি । রাজ্যজুড়ে ভোটের আগেই পারদ চড়তে শুরু করেছে। রাজ্যের বেশ কিছু জায়গায় হিংসাত্মক ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে । এবার হাওড়া জেলার গোলাবাড়ি পিলখানা এলাকায় প্রোমোটারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, আর গুলিবিদ্ধ হয়েই মৃত্যু হয়েছে তার।
স্থানীয় সূত্রের খবর আজ ২৫ শে ফেব্রুয়ারি ভোর ৪ টা ১০ মিনিট নাগাদ দুজন আততায়ী হেঁটে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চার রাউন্ড গুলি করে প্রোমোটারকে । গুলি তার মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে যায় । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । নিহত যুবকের নাম সফিক খান , তার বাড়ি এই এলাকাতেই। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা শুরু করে । এবং তাদেরকে রীতিমতো অবাক হয়ে যান তদন্তকারী অফিসাররা। সাথে দেখা গেছে গুলি চালানোর পরে দিব্যি পায়ে হেঁটেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। জানা যায় হারুন খান ও রোহিত নামে এলাকার কুখ্যাত দৈনিক সমাজবিরোধী প্রোমোটার সাফিক খানের থেকে মোটা অংকের তোলা চায়। তোলার টাকা না দেওয়ার জন্যই তাকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের । মৃতের পরিবারের পক্ষ থেকেও এই একই অভিযোগ করা হয়েছে । ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে । পরিস্থিতির নিয়ন্ত্রণে ও কোন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য র্যাফ টহল দিচ্ছে এই এলাকায় । যে স্থানে গুলি চলেছে সেখানে ফরেনসিক দল এনে তদন্ত করা হবে বলে খবর পুলিশ সূত্রে ।
কলকাতার তিলজলা রোডের পর হাওড়ায় গোলাবাড়ি এলাকায় গুলি করে মানুষ ফোনের অভিযোগ সামনে আসলো। হাওড়ার এই ঘটনায় দুষ্কৃতীরা জনবহুল এলাকায় পায়ে হেঁটে খুন করে,আবার পায়ে হেঁটে পালিয়ে গেছে। দুষ্কৃতীদের সাহস নিয়ে উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে । তোলা দিতে না পেরে খুন হতে হলো প্রোমোটার কে? না এর পিছনে অন্য কারণ আছে ? সেটাও পুলিশ তদন্ত করে দেখছে।
