আজকের দিনেখেলা

প্রয়াত টুটু বসু, অভিভাবকহীন হল মোহনবাগান সমর্থকরা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : বাংলা তথা ভারতের ক্রীড়া প্রশাসনে যুগের অবসান । প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা মোহনবাগান রত্ন স্বপন সাধন বোস ওরফে টুটু বাবু । মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর ।

দীর্ঘদিন যাবত শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি । সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রথম থেকেই ভেন্টিলেশনে তাকে রাখা হয়েছিল। সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়া মন্ত্রী নিশিথ প্রামানিক হাসপাতালে খোঁজ খবর নিতে পৌঁছে গিয়েছিলেন । সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও হাসপাতালে গিয়েছিলেন এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টুটু বাবুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন । তার চিকিৎসার জন্য বিশেষ টিমও তৈরি হয় । মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট এটাক হওয়ায় আর বাঁচানো যায়নি তাকে । গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
টুটু বাবু ছিলেন মোহনবাগানের অভিভাবক । ভারতীয় ক্লাব প্রশাসনের অন্যতম প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব তিনি। ১৯৯১ থেকে ৩ দশক টানা প্রত্যক্ষভাবে মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্লাব যখনই কোন বিপদের সম্মুখীন হয়েছে তখনই ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন টুটু বাবু । মোহনবাগান ক্লাবে ইনভেস্টর আনার পিছনে তিনি প্রধান কারিগর । তার আমলেই মোহনবাগান ক্লাব প্রথম বিদেশী ফুটবলার খেলায় । একাধিক নজির তার আমলে মোহনবাগান ক্লাব স্পর্শ করেছে ।

মোহনবাগান ক্লাব তার কাছে মাতৃসম ছিল। কিছু বছর আগে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন পরের জন্মে আবারো মোহনবাগানী হয়ে তিনি জন্মাতে চান । তার প্রয়াণে আপামর মোহনবাগান সমর্থকরা শুধু অভিভাবকহীন নয় ময়দান হারালো তার এক উজ্জ্বল নক্ষত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *