জয়ের লক্ষ্যে বেঙ্গালুরুর ডেরায় রাহানের কলকাতা , টানা পঞ্চম ম্যাচে জয় কি আসবে ?
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর প্রথম কয়েকটি ম্যাচ পরপর হারার পর শেষ চারটি ম্যাচে টানা জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স । প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করার সমীকরণ রাহানের দলের পক্ষে খুব কঠিন । প্রত্যেকটি ম্যাচ তাদের কাছে বর্তমানে নকআউট । একটি ম্যাচ হারলে প্লে-অফে যাওয়ার রাস্তা বন্ধ হতে পারে। এহেন পরিস্থিতিতে চিন্নাস্বামী তে বেঙ্গালুরুর বিপক্ষে আজ নামছে আজিঙ্কা রাহানের দল। ম্যাচটি অত্যন্ত কঠিন হতে চলেছে রাহানেদের জন্য সে কথা বলা বাহুল্য।
কলকাতা নাইট রাইডার্স শেষ চারটি ম্যাচে দুর্দান্তভাবে প্রতিপক্ষকে হারিয়েছে। দলের ওপেনার ফিন অ্যালেন সেঞ্চুরি করেছেন গত ম্যাচে দিল্লির বিপক্ষে। যা বেঙ্গালুরুর বিপক্ষে নামার আগে দলকে অনেকখানি অ্যাডভান্টেজ দিচ্ছে। তবে অধিনায়ক রাহানের ব্যাট থেকে কার্যকরী ইনিংস সেভাবে আসছে না যেটি ভাবনার বিষয়। এ দিনের ম্যাচে ভালো শুরু করার জন্য অধিনায়কের ব্যাটে রান আসা জরুরী। প্রথমদিকের ম্যাচগুলোতে দল হারলেও মোটামুটি প্রত্যেক ম্যাচে রান করছিলেন দলের উইকেট রক্ষক ব্যাটার অঙ্গ কৃষ রঘুবংশী । তবে বিগত কয়েকটি ম্যাচে তার ব্যাট সেভাবে চলেনি । চিন্নাস্বামীতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে । ক্যামেরন গ্রিনের ওপরও নজর থাকবে এই ম্যাচে । কেকেআরের সহ অধিনায়ক রিঙ্কু সিং এর ওপরও এই ম্যাচে নজর থাকবে। দলের ইনিংস কে ফিনিশিং এর দায়িত্বে তাকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। দলের বোলিং বিভাগের দিকে দেখতে গেলে একটা সমস্যা রয়েছে। দলের অন্যতম প্রধান অস্ত্র বরুণ চক্রবর্তীর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে । কারণ এয়ারপোর্টে তাকে কিছুটা খুঁড়িয়ে হাটতে দেখা গেছে। তবে তার খেলার বিষয়টি এখনো চূড়ান্ত নয় ম্যাচের আগে চিত্রটা পরিষ্কার হবে। বরাবরের মতো সুনীল নারিন নাইটদের অন্যতম ভরসা হতে চলেছেন আজকের ম্যাচেও । অতীতে সুনীলের বেঙ্গালুরুর বিপক্ষে সফলতা রয়েছে আজ তারই পুনরাবৃত্তি আরো একবার দেখতে চাই নাইট সমর্থকরা। বিরাট কোহলি এবং সুনীল নারিন এর লড়াই এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে । এছাড়া কার্তিক ত্যাগীর দিকেও নজর থাকবে । এখনো পর্যন্ত কেকেআরের অন্যতম সফল বোলার এই তরুণ ।
অপরদিকে আরসিবি এই সিজনে অন্যতম সফল দল। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। গত ম্যাচে তারা মুম্বাইয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে। সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন ক্রুনাল পান্ডিয়া। আজকের ম্যাচে তার খেলা নিয়ে সংশয় দেখা দিতে পারে যেহেতু তিনি গত ম্যাচে চোট পেয়েছিলেন । তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে পছন্দ করবেন না বেঙ্গালুরুর কোচ । দলের প্রধান স্তম্ভ বিশ্ব ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি বিগত দুই ম্যাচে খালি হাতে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল । তবুও তাকে কোন পরিস্থিতিতে হালকাভাবে নেওয়ার কোন অবকাশ নেই। দেবদত্ত পাল্লিকাল ও জিতেশ শর্মাকে নিজের ফর্মের দেখে নজর দিতে হবে। এই দুই ব্যাটার যদি রান করতে পারেন তাহলে বেঙ্গালুরু কে আটকানো কলকাতার বোলারদের কাছে কষ্টসাধ্য হয়ে উঠবে । আরসিবির বোলিংয়ে এবার একাই ম্যাচের পর ম্যাচ ফুল ফোটাচ্ছেন ৩৭ বছর বয়সী ভুবনেশ্বর কুমার । তিনি এখনো পর্যন্ত বেগুনি টুপির দৌড়ে সবার আগে। এছাড়া জোস হেজেলহুড যদি উইকেট নিতে পারেন তাহলে তো বেঙ্গালুরুর পক্ষে আরোই ভালো।নজর থাকবে কেকেআরের প্রাক্তনী শ্রুয়াস শর্মার ওপরও ।
বেঙ্গালুরুর মাঠে কলকাতা নাইট রাইডার্স টানা পঞ্চম জয় তুলে নিতে পারে কিনা সেটাই দেখার ?
