আজকের দিনেতিলোত্তমা

ফের বাড়ল অটোর এলপিজির দাম, আবার কি বাড়বে ভাড়া?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মধ্যবিত্তের মাথায় হাত। বাণিজ্যিক গ্যাসের পর এবার বেড়ে গেল অটোর এলপিজির দামও। এবার একধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। বর্তমানে অটো এলপিজির নতুন দাম হল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা।

মে মাসের প্রথম দিনই ফের বাড়ল অটোর এলপিজির দাম। যুদ্ধ পরিস্থিতি শুরুর আগে এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। অটোর এলপিজি, রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির জোগান দিতে সমস্যা হচ্ছে। যুদ্ধ শুরুর পর গত ১১ মার্চ প্রথমবার অটোর গ্যাসের দাম ৫ টাকা বেড়েছিল। সেই সময় এক লিটার গ্যাসের দাম ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। এরপর ৩১শে মার্চ অটোর এলপিজির দাম আবার বাড়ানো হয়। ৭ টাকা ৩২ পয়সা বেড়ে সেই সময় দাম পৌঁছায় ৭০ টাকায়। ১লা এপ্রিল একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ে অটোর এলপিজির দাম। এক মাসের মাথায় ফের অটোর এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা।

ইতিমধ্যেই বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু যেসব রুটে এতদিন ভাড়া বাড়ানো হয়নি সেই রুটেও এবার ভাড়া বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে বড়সড় চাপের মধ্যে পড়েছেন অটোচালকরা। এরপর সাধারণ মানুষ ও চিন্তায় পড়লেন ভাড়া বৃদ্ধির আশঙ্কা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *