আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

দ্বিতীয় দফা ভোটের আগে হিঙ্গলগঞ্জের ওসিকে সাসপেন্ড কমিশনের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, উত্তর ২৪ পরগণা:- বঙ্গে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। বাকি এখনো আর এক দফা। আগামী বুধবার ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় যেভাবে রেকর্ড সংসখ্যক ভোট পড়েছে তাতে হাওয়া বদলের সম্ভাবনা দেখছেন অনেকেই।

বুধবার রাজ্যের বাকি ১৪২ টি আসনে ভোট হতে চলেছে। তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। দুষ্কৃতীদের সঙ্গে আঁতাঁত, রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ ওঠায় এবার হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করা হল।

আজ, শুক্রবার বেলা ১১টার মধ্যে তাঁকে দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল তিনি সাসপেনশনে থাকবেন। বৃহস্পতিবার গভীর রাতে কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

হিঙ্গলগঞ্জ থানার ওসির দায়িত্বে ছিলেন সন্দীপ সরকার। ভোট আবহে তাঁর বিরুদ্ধে পরপর বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য, অসাধু চক্র এবং রাজনৈতিক মহলের সঙ্গে গোপন আঁতাতের পাশাপাশি এবং সকল রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়া। এসব নিয়ে কমিশনে গত ২১ তারিখ দীর্ঘ রিপোর্ট জমা পড়ে।

সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই ২৩ তারিখ রাতেই কমিশন পদক্ষেপ নেয়। নোটিস পাঠিয়ে অবিলম্বে হিঙ্গলগঞ্জ থানার ওসির পদ থেকে সরানোর কথা জানানো হয় সন্দীপ সরকারকে। তাঁর অনুপস্থিতিতে ওসির দায়িত্ব সামলাতে পারবেন, এমন একজন পুলিশ অফিসারের নাম প্রস্তাব করতেও বলা হয়েছে তাঁকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *