Election Commission : ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে বাইক নিয়ে কড়া নির্দেশিকা কমিশনের !
কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ২৩ শে এপ্রিল । তার ঠিক দুদিন আগে আজ থেকে রাজ্যের জারি হল মোটর বাইক চলাচলের ওপর কঠোর বিধি নিষেধ । মূলত বাইক বাহিনীর দাপট রুখতে এবং ভোটারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এই নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে ।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে এবং ভোটের দিন এই বিজ্ঞপ্তি মানতে হবে । ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনভাবেই বাইক র্যালি বা বাইক মিছিল করা যাবে না । এছাড়া সন্ধ্যা ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মোটরবাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে তবে জরুরী পরিষেবা বা পারিবারিক বিপদের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে ।ভোটের দুদিন আগে থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাইকের পিছনে কোন আরো হয়েছে বসানো যাবে না তবে স্কুল পড়ুয়া বা রোগীদের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল থাকবে। ভোটের দিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শুধু পরিবার নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বা জরুরী প্রয়োজনে পিছনে বাইকে আরোহী বসানোর অনুমতি দেওয়া হয়েছে।
যদি বিশেষ প্রয়োজনে কেউ ছাড় পেতে চান তবে সংশ্লিষ্ট থানার থেকে লিখিত অনুমতি নিতে হবে। জেলা প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে নিয়মগুলি যথাযথভাবে পালন করা হয়।
