মে মাসে শুভ যোগ, প্রেম-কেরিয়ার-বিবাহ সবই হবে এই চার রাশির
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: কি ভাবছেন আপনার ছেলের বা মেয়ের বিয়ে দেবেন? তাহলেই এবার দিয়েই দিন।এই সময়টাই তার জন্য শুভ হতে চলেছে। শুক্র খুব শীঘ্রই রাহুর নক্ষত্রে গোচর করতে চলেছে। ২০ মে ২০২৬, বুধবার মধ্যরাত ১২টা ৩৭ মিনিটে শুক্র আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রে ৩১ মে ২০২৬ সাল পর্যন্ত শুক্র বিরাজ করবে। প্রেম থেকে কেরিয়ার সহ একাধিক ক্ষেত্রে এই চার রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে।
প্রভাবিত রাশির জাতক–জাতিকা:
১) বৃষ রাশি
শুক্রের এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য শুভ পরিণাম নিয়ে আসবে। এই সময় আত্ম-উপলব্ধির জন্য সেরা সময়। গোপন উৎস থেকে আয়ের কারণে আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক অশান্তি কম হবে এবং গাড়ি কেনার ইচ্ছা জাগতে পারে।
২) মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্যও এই সময়টা শুভ হতে চলেছে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। চাকুরিজীবিদের উন্নতির রাস্তা খুলে যাবে। ব্যবসায় বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। বড় কোনও চুক্তি হতে পারে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
৩) সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য আয়ের নতুন পথ খুলে যেতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং বন্ধুরা আপনাকে সমর্থন করবে। প্রেমের সম্পর্ক উন্নত হবে। ব্যক্তিরা নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে ইতিবাচকতা থাকবে।
৪) তুলা রাশি
আর্দ্রা নক্ষত্রে শুক্রের প্রবেশ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। তাদের আকর্ষণীয়তা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে এবং দাম্পত্য সুখ বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং খরচ নিয়ন্ত্রণে থাকবে।
সতর্কতা:
রাহু ও শুক্রের এই সংযোগের ফলে কোনো কোনো ক্ষেত্রে আকস্মিক খরচের সম্ভাবনাও থাকে, তাই আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করা শ্রেয়।
