আগামী ২৩ শে এপ্রিল কোন ১৫২ আসনে ভোটগ্রহণ?
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: গরম ও ভোট দুটোর-ই পারদ চড়ছে চড়চড়িয়ে। সেই সঙ্গে চলছে জোরকদমে ভোটপ্রচার। এক ইঞ্চিও জায়গা কেউ কাউকে ছাড়তে নারাজ। হবে নাই কেন?এ যে টিকে থাকার লড়াই। এত তাপদাহের পর আমরা সকলেই আরামের বৃষ্টি যেমন চাই, তারাও যে টিকে থাকতে চায়। তাই তো এতো প্রচার। ভোটের আগমন-ও কোনো উৎসবে থেকে কম যায় না।কারণ প্রায় ১০ কোটি মানুষ যে নিজেদের ভাগ্য নিজেরাই ঠিক করেন।
আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট হতে চলেছে। প্রথম দফা হবে ২৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার। আর দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে। প্রথম পর্যায়ে মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। ১৬টি জেলা কভার করবে এই ১৫২টি আসন।
প্রথম দফায় কোন ১৬টি জেলায় ভোটগ্রহণ
১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। ১৬টি জেলায় ভোটগ্রহণ হবে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জেলায় ২৩ তারিখে ভোটগ্রহণ করা হবে। জেলাগুলি হল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম।
কোন কোন বিধানসভায় ভোট?
এবার দেখে নেওয়া যাক প্রথম দফায় কোন ১৫২টি বিধানসভায় ভোটগ্রহণ করা হবে। এই ১৫২টি আসন হল- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।
