বাড়তে পারে লোকসভার আসন সংখ্যা ! কোন রাজ্যে কতটা ?
কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ১৬ই এপ্রিল বৃহস্পতিবার লোকসভায় মহিলার সংরক্ষণ, আসন পুনর্ববিন্যাস ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংশোধন সহ মোট তিনটি বিল পেশ করল কেন্দ্র সরকার । বিলগুলি নিয়ে আজ শুক্রবার বিকেলে হবে ভোটাভুটি । লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা বিষয়টি এর মধ্যে অন্যতম ।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মহিলাদের জন্য আসন সংরক্ষণ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন । জানা যাচ্ছে লোকসভার আসন সংখ্যা প্রায় ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে । বর্তমানে দেশের লোকসভার আসন সংখ্যা ৫৪৩, বাড়িয়ে সেই সংখ্যাকে ৮৫০ করার পরিকল্পনা রয়েছে সরকারের । যার মধ্যে ৮১৫ জন লোকসভার সাংসদ নির্বাচিত হবেন রাজ্যগুলি থেকে এবং ৩৫ জন সংসদ নির্বাচিত হবেন কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে । আসনের পুনর্বিন্যাস হলে তামিলনাড়ুতে লোকসভার আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ হবে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই সংখ্যাটা হবে ১২০, পশ্চিমবঙ্গে ৪২ থেকে বেড়ে লোকসভার আসন সংখ্যা হবে ৬৩ , কেরালা এর ক্ষেত্রে হবে ৩০ এবং গুজরাটের ক্ষেত্রে ৩৯ । এছাড়া লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিয়েও আলোচনা হয়েছে ।
কেন্দ্রীয় আইনমন্ত্রী জানিয়েছেন ৮১৫ আসনের মধ্যে ২৭২ টি আসন মহিলা সাংসদদের জন্য সংরক্ষিত থাকবে । পাশাপাশি তপশিলি জাতি এবং তপশিলি জনজাতি মহিলাদের জন্য আলাদা সংরক্ষণের ব্যবস্থা থাকবে । ২০২৬ সালের জনগণনা ও আসন পুনরবিন্যাসের পর এই সমস্ত বিধানগুলি কার্যকর করা হবে।
