ইডেনে লখনউ সুপার জায়ান্ট এর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স
কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স । বিগত ম্যাচে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে বৃষ্টির কারণে খেলা পরিতক্ত হয় এক পয়েন্ট পেয়ে খাতা খুলেছে রাহানের দল। এই আবহে আজ ৯ই এপ্রিল ঘরের মাঠ ইডেনে লখনউ সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে তারা। গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী লখনউ। সেই জয়ের রেস বজায় রাখতে আজকে তারা মুখোমুখি হচ্ছে কলকাতার। ম্যাচটি ঘরের মাঠে হলেও কলকাতার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে।
ঘরের মাঠ ইডেনে আজিঙ্কা রাহানেদের সবথেকে বড় প্রতিপক্ষ মহম্মদ শামি । কারণ শামির কাছে কলকাতার ইডেন হাতের তালুর মত কারণ তিনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আর এই মুহূর্তে তার যা ফর্ম তাকে সামলাতে বেশ বেগ পেতে হতে পারে নাইটদের । আঙুলের চোটের কারণে এই ম্যাচেও হয়তো পাওয়া যাবে না বরুন চক্রবর্তীকে। তার জায়গায় নভদীপ সাইনির খেলার সম্ভাবনা বেশি । মোটামুটি পাঞ্জাব ম্যাচের জন্য নাইট রাইডার্স যে দল সাজিয়েছিল তারাই আজকের লখনউ এর বিরুদ্ধে নামবেন। নাইটের যত চিন্তা ক্যামেরণ গ্রীন কে নিয়ে কারণ এখনো পর্যন্ত এবারের আইপিএলে নিজের প্রতিভার প্রদর্শন করতে পারেনি ২৫.২ কোটি টাকার এই ক্রিকেটার । এছাড়া অধিনায়ক রাহানেকে নিয়ে বেশ কিছু সমস্যা আছে বিশেষত স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তার দুর্বলতা । এই সমস্যাগুলির সমাধান করতে হবে নাইটদেরকে । এখনো পর্যন্ত চলতি আইপিএলের জয়ের মুখ দেখেনি তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা। সুতরাং নকআউট পর্বে যাওয়ার জন্য আজকে জয় পাওয়া অত্যন্ত জরুরী কারণ আজকের ম্যাচ যদি নাইটরা হারে বা কোনোভাবে পয়েন্ট নষ্ট হয় তাহলে নকআউটের রাস্তা ধীরে ধীরে কঠিন হয়ে যাবে তাদের জন্য।
অন্যদিকে লখনৌ সুপার জায়ান্ট কলকাতার বিরুদ্ধে নামার আগেও বেশ চাঙ্গা । প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে তারা হায়দারাবাদ কে হারিয়েছে । দলের ফাস্ট বোলাররা দুর্দান্ত ফর্মে আছেন । প্রিন্স যাদব ,মহম্মদ শামি দুই ম্যাচেই সাফল্য পেয়েছিলেন । এখন কি গত ম্যাচে আবেশ খান বেশ কিছু উইকেট শিকার করেছিলেন। যা তাদের পক্ষে ইতিবাচক দিক । অধিনায়ক ঋষভ পান্থ হায়দ্রাবাদের বিপক্ষে নিজে শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকে দলকে জয় এনে দিয়েছিলেন। যা কলকাতার বিরুদ্ধে নামার আগে বাড়তি অক্সিজেন জোগাবে। তাদেরও প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই ।
এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সমর্থকরা প্রার্থনা করছেন যাতে বৃষ্টি না হয়। কারণ বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে কলকাতারই ক্ষতি । এখন দেখার সমস্ত সমস্যাকে সরিয়ে কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচে তাদের কাঙ্ক্ষিত জয়টি তুলে নিতে পারে কিনা ?
