আজকের দিনেরাজনীতি

বিজেপিতে যোগ দিয়ে বড় বার্তা লিয়েন্ডার পেজের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :-জল্পনা ছিল দীর্ঘদিন ধরে । অবশেষে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। দিল্লিতে বিজিবি সদর দপ্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও কিরেন রিজাজুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ । বিগত ২৪শে মার্চ নিউটাউনের হোটেলে বিজেপির নেতৃত্বদের সঙ্গে দেখা করেছিলেন টেনিস কিংবদন্তি তারপর থেকেই জল্পনা চলছিল কিন্তু বিজেপিতে যোগ দেবেন অবশেষে তা সত্যি হলো ।

লিয়েন্ডার পেজ বলেন, ”আমার জীবনের অনেক বড় দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে ধন্য়বাদ জানাতে চাই। ৪০ বছর দেশের হয়ে খেলেছি, নতুন খেলার সুযোগ পাব। এবার দেশের মানুষের সেবা করার সুযোগ পাব। প্রধানমন্ত্রী যে খেলাে ইন্ডিয়ার যে প্রজেক্টে, তেমনভাবই আমি যুবসমাজের ওপর নজর দিতে চাই। ভারতে খেলার যে পরিকাঠামো, আগামী ২০ বছর পরে তার রূপরেখা আরও উন্নত করাই লক্ষ্য। স্পোর্টস এডুকেশনে ফোকাস রাখতে চাই আমরা। বাচ্চাদের যেন ক্রীড়া বিষয়ক চাকরি জোটে, সেদিকেই লক্ষ্য রাখতে হবে।”

লিয়েন্ডার আরও বলেন, ”আমি যখন ১৯৮৬ সালে খেলা শুরু করেছিলেন, তখন এত উন্নত পরিকাঠামো বাংলায় ছিল না। হার্ড কোর্ট, ক্লে কোর্ট, লাইটস এত ছিল না। আজও পুরো দেশে একটা ইন্ডোর টেনিস কোর্ট নেই। আমরা এমন একটা দেশে থাকি, যেখানে বৃষ্টির মরশুম ২-৩ মাস থাকে। এই পরিস্থিতিতে আমি বলব একটা ইন্ডোর টেনিস কোর্টের প্রয়োজন। বাংলা, তামিলনাড়ু, হায়দরাবাদ সব জায়গাতেই আমরা স্পোর্টস এডুকেশনে ফোকাস করতে পারি আরও।”

লিয়েন্ডারের বিজেপি যোগ দেওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ” ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার শক্তি অনেকটা বাড়লো এবং সর্বভারতীয় বিজেপির শক্তি বাড়লো, কিন্তু আমার মনে হয় বাংলা বিজেপি করতে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে লিয়েন্ডার পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওর যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান এই যোগদান কিন্তু নিদর্শন হচ্ছে বাংলায় যাকে আমরা বলি হাওয়া নির্বাচনের আগে সেই হাওয়া বলছে হাওয়াটা গেরুয়া হচ্ছে আস্তে আস্তে হাওয়াটা বিজেপির পালে লাগছে” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *