জঙ্গলমহলে কৌশল বদল তৃণমূলের , একাধিক প্রার্থী বদল শাসক দলের
কিউ ইন্ডিয়া বাংলা:- জঙ্গলমহলে জেলা ঝাড়গ্রাম । সেখানে নতুন নির্বাচনী কৌশল রাজ্যের শাসক দল তৃণমূলের । একাধিক আসনে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল হাই কমান্ডের পক্ষ থেকে । এমনকি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার কেন্দ্র বদল করেছে তৃণমূল ।
বিগত ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামে বীরবাহা হাঁসদা, গোপীবল্লভপুরে খগেন্দ্রনাথ মাহাত, বিনপুর দেবনাথ হাঁসদা আর নয়াগ্রামে দুলাল মুর্মু তৃণমূলের টিকিটে জিতেছিলেন। ২০২৬ এর নয়াগ্রামে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুই। বাকি ৩ আসনে কিন্ত এবার আর টিকিট দেওয়া হয়নি বিদায়ী বিধায়কদের। ঝাড়গ্রাম থেকে বিনপুরে সরিয়ে দেওয়া রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদাকে। ঝাড়গ্রামে প্রার্থী করা হয়েছে মঙ্গল সোরেন, গোপিবল্লভপুরে অজিত মাহাতকে। বাদ পড়লেন গোপিবল্লভপুর ও বিনপুর দুই বিদায়ী খগেন্দ্রনাথ মাহাত ও দেবনাথ হাঁসদা। এমনকী, জঙ্গলমহলের আর জেলায় বাঁকুড়ায় টিকিট দেওয়া হয়নি বিদায়ী মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। তৃণমূল অন্দরের খবর, জঙ্গলমহলে দলের পারফরম্যান্স খারাপ। জনসংযোগের অভাবে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। সেকারণে দলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
গতকাল ২৭ শে মার্চ ঝাড়গ্রামের বিনপুরে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক। তিনি বলেন, ‘বিজেপি যদি তাদের রাজ্য সব মহিলাকে একমাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, তাহলে আর ভোট চাইতেই আসব না’। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সাফ কথা, ‘বিজেপি যখন প্রচারে আসছে, তখন জানতে চান ৫ বছর কী কাজ করেছে আদিবাসীদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মহিলাদের ১৭০০ টাকা করে দিচ্ছে’। বলেন, ‘বাংলায় ভোট বলে লোক দেখানো পেট্রলের দাম কমেছে। যেদিন ভোট শেষ হবে গ্যাসের দাম দু’হাজার টাকা হবে। পেট্রলের দাম দুশো টাকা হবে। মোদী বাংলায় এসে ঘোষণা করুন আগামী পাঁচ বছর পেট্রল, গ্যাসের দাম বাড়বে না। আমরা প্রার্থীপদ প্রত্যাহার করে নেব’।
জঙ্গলমহলে নিজেদের জেতা আসন তৃনমূল ধরে রাখতে পারে কি না সেটাই দেখার।
