আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফে যোগদান আরাবুল ইসলামের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জল্পনাই শেষমেষ সত্যি হলো । ভাঙ্গরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করলেন । সম্প্রতি কিছুদিন আগে তৃণমূল ত্যাগ করার ঘোষণা করেছিলেন তিনি । এলাকায় গুঞ্জন ছিল তিনি আইএসএব এ যোগ দিতে চলেছেন । সেই জল্পনায় সত্যি হলো । ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফের পতাকা হাতে তুলে নিলেন ভাঙ্গরের তৃণমূলের একসময়ের তাজা নেতা আরাবুল ইসলাম ।

নতুন দলে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এই প্রাক্তন বিধায়ক । তিনি বলেন ” ভাঙ্গরে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছে। এবং সেই আহতদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জিবনতলার একটি গোপন আস্তানায় লুকিয়ে রেখেছেন । ” তিনি বলেন “এই ধরনের ঘটনার প্রতিবাদেই আমি আই এস এফ এ যোগদান করেছি । আগামী দিনে ক্যানিং পূর্ব এবং ভাঙ্গড় বিধানসভা এলাকায় শান্তি ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য । নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীর সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে আছেন। ”

অন্যদিকে আরাবুল ইসলামের এই যোগদান কে কটাক্ষ করেন ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা । সংবাদ মাধ্যমের সামনে তিনি এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেন । তিনি বলেন ” আরাবুল ইসলামের অত্যাচারের কারণে অনেক কর্মী আইএসএফে গিয়েছিল । আমি তাদের আবেদন জানাচ্ছি তারা তৃণমূলে ফিরে আসুক । ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ ক্ষমতায় আসার পর ভাঙ্গরে অশান্তি বেড়েছে ।

ভাঙ্গরে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ নিয়ে আরাবুল ইসলাম যে অভিযোগ করেছেন শওকত মোল্লার নামে সেই অভিযোগ কে পুরোপুরি নস্যাৎ করে দিলেন তিনি। তার দাবি ” এই বিষয়ে আমি কিছুই জানিনা । আমি সবসময় মানুষের সঙ্গে রয়েছি। আইএসএফ এলাকায় অশান্তি ছড়াচ্ছে । ”

বিধানসভা নির্বাচনের আগে ভাঙ্গড়ের একসময়ের তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপপ্রতাপ নেতা আরাবুল ইসলামের দলবদল রাজনৈতিক লড়াইকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে বলে অভিমত রাজনৈতিক মহলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *