রিল বানাতে গিয়ে বড় বিপত্তি, নিজের বুকেই গুলি যুবকের
কিউ ইন্ডিয়া বাংলা :- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য রিল বানাতে গিয়েই ঘটে গেল বড় ধরনের বিপত্তি । দিল্লির এক যুবক হাতে বন্দুক নিয়ে রিল বানাচ্ছিলেন। আচমকাই ট্রিগারে হাত পড়তেই যোগাকের বুক ফুড়ে দেয় গুলি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন । ঘটনাস্থলেই বেঘোরে প্রাণ হারান এই যুবক ।
সূত্রের খবর মৃত যুবকের নাম পবন । ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির নিউ অশোকনগরে । তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন পিস্তলটি মৃত যুবক পবন এর বন্ধুর । এবং সেটি লাইসেন্স প্রাপ্ত পিস্তল । সমাজ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা তো দেখা যাচ্ছে রিলটি যে ক্যামেরায় স্যুট করছিলেন যে বন্ধু তিনি পবনকে বলে দিচ্ছিলেন কিভাবে ম্যাগাজিন ভরতে হবে ইত্যাদি। সেই মতোই সমস্তটা চলছিল। পিতল হাতে নিয়ে ম্যাগাজিনে গুলি হরেন পবন তারপরে নিজের বাঁদিকে তাক করেন । তার বন্ধু তাকে সতর্ক করেন ” ভাই চালিয়ে দিস না কিন্তু” । কিন্তু তার কয়েক মুহূর্তের মধ্যেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে যায় । আচমকা ট্রিগারে হাত পুড়ে যেতেই যুবকের বুক ফুড়ে চলে যায় গুলি । রক্তাক্ত অবস্থায় যুবক মাটিতে লুটিয়ে পড়তেই সেখানেই তার মৃত্যু ঘটে । এই দৃশ্য দেখে যোগাযোগ বন্ধু চিৎকার করে বলা শুরু করেন ‘এটা তুই কি করলি ভাই ? ‘ যদিও ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা।
প্রসঙ্গত দিন দুয়েক আগেই রিল বানানোর নেশায় গুজরাটে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২ যুবকের । এবার দিল্লিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের । সুস্বাস্থ্যের অধিকারী লাল ফুলহাতা টি শার্ট কালো ট্রাউজার পড়া যুবক এক সেকেন্ড আগেও ভাবতে পারেননি, মরতে চলেছেন তিনি। কিন্তু নিমেষের মধ্যেই ঘটে যায় মারাত্মক এই দুর্ঘটনা । সূত্রের খবর পুলিশ তার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা জানার জন্য ।
