আজকের দিনেখেলা

Football : বিধ্বংসী ফর্মে জেমি ম্যাকলারেন, মহামেডানের পর ওড়িশাকেও পাঁচ গোল দিল মোহনবাগান….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ছুটেই চলেছে মোহনবাগানের বিজয় রথ । চলতি ইন্ডিয়ান সুপার লিগের পরপর চারটি ম্যাচে জয়ের নজির গড়ল সবুজ মেরুন শিবির। মোহামেডানের পর ওড়িশাকেও ৫ গোল দিল সার্জিও লোবেরার ছেলেরা । একাই চার গোল করলেন অস্ট্রেলিয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। অপর গোলটি আসে অ্যালবার্টও রড্রিগেজ এর পা থেকে ।

ম্যাচের ১৪ মিনিটে, দিমিত্রি পেত্রাতোস ব্যাকপাস করেন অধিনায়ক শুভাশিস বোসকে। সেই বল পেয়েই বাঁদিক থেকে সেন্টার ভাসিয়ে দেন শুভাশিস । দুরন্ত হেডে গোল করে যান জেমি ম্যাকলারেন। খেলার ২৪ মিনিটে, দিমিত্রি পেত্রাতোসের ফ্রিকিক সুন্দরভাবে পেনাল্টি বক্সের ডানপ্রান্তে রিসিভ করেন লিস্টন কোলাসো। তারপর অনবদ্য ইনসাইড কাট করে ভিতরে ঢুকে সেই বল বাড়িয়ে দেন জেমি ম্যাকলারেনের দিকে। এক্ষেত্রেও কোনও ভুল করেননি জেমি। জোরালো শটে তিনি বল জালে জড়িয়ে দেন । ২-০ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন শিবির।এরপর থেকে গোটা যুবভারতী জুড়ে শুরু হয়ে যায় সবুজ মেরুন ঝড়। ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান আবার বাড়ায় সর্জিও লোবেরার ছেলেরা । মাটি ঘেঁষা শট গোল করেন আলবার্তো রডরিগেজ। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে ওড়িশার হয়ে ব্যবধান কমান রহিমন আলি। প্রথমার্ধ শেষের আগে মোহনবাগান ৪-১ ব্যবধানে এগিয়ে থাকে।ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশি গোল হয়নি। কিন্তু ম্যাকলারেন দুরন্ত ছন্দে খেলতে থাকেন । ম্যাচের ৮৮ মিনিটে, ওড়িশা ডিফেন্ডারকে কাঁধের উপর নিয়েও টানা দৌড় লাগান জেমি এবং অসাধারণ দক্ষতায় গোল করে যান। সেই চেনা ক্ষিপ্রতা এবং গোলের খিদে ধরা পড়ে ম্যাকলারেনের চোখেমুখে।
এই ম্যাচে তিনি হ্যাটট্রিক সহ মোট ৪ টি গোল করলেন তিনি ।

আজকে জয়ের ফলে ৪ ম্যাচে মোট ১২ পয়েন্ট অর্জন করলো মোহনবাগান । দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের থেকে গোল পার্থক্যে অনেক এগিয়ে গেলেন জেমি ম্যাকলারেনরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *