কর্নাটকে চালু হল সোশ্যাল মিডিয়া ব্যবহারের নতুন আইন
কিউ ইন্ডিয়া বাংলা : – সোশ্যাল মিডিয়া ব্যবহারে করা আইন চালু করল কর্ণাটক সরকার । ১৬ বছরের থেকে কম বয়সী ছেলেমেয়েদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের জন্য নতুন আইন চালু করতে চলেছে দেশের দক্ষিণের এই রাজ্য। রাজ্য বাজেট চলাকালীন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘোষণা করেন । শিশুদের মধ্যে মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে সেটা আটকাতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।
প্রসঙ্গত গোটা দেশের মধ্যে কর্নাটকে প্রথম রাজ্য যারা স্টেডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল । এর আগে গোয়া এবং অন্ধপ্রদেশ সরকার এই ধরনের পদক্ষেপের কথা চিন্তাভাবনা করলেও তারা আইনে রূপান্তর করতে পারেনি বিষয়টাকে । কর্ণাটকই প্রথম রাজ্য যারা এই ধরনের সিদ্ধান্ত কার্যকর করল । মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই সিদ্ধান্ত ঘোষণার অনেক আগেই বলেছিলেন পড়ুয়াদের মধ্যে মোবাইলের মাত্রা অতিরিক্ত আসক্তি সুপ্রভাত নিয়ে তিনি চিন্তিত। এর ফলে শিশুদের আচরণ ,পড়াশোনা এমনকি মানসিক স্বার্থের উপর ও খারাপ প্রভাব ফেলছে । এমনকি মোবাইলের মাধ্যমেই শিশু এবং স্কুল পড়ুয়ারা মাদকাসক্তির দিকে ঝুঁকছে । কর্ণাটকের মুখ্যমন্ত্রী সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি রুটিন বৈঠকে প্রসঙ্গটি তোলেন । উপাচার্যদের কাছে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করার ব্যাপারে তাদের মতামত জানতে চান । সিদ্দারামাইয়ার দাবি মোবাইল ব্যবহারের সুত্রেই অনেক পড়ুয়া মাদকের ফাঁদে পড়ছে ।
কর্ণাটক সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে ১৬ বছরের কম বয়সী ছেলেমেয়েরা ফেসবুক, whatsapp, স্ন্যাপ চ্যাট এই ধরনের আরো সোশ্যাল মিডিয়া মাধ্যম গুলি ব্যবহার করতে পারবে না । সম্প্রতি কর্ণাটকের মত এই আইন অস্ট্রেলিয়া তেও চালু হয়েছিল ।
