Cricket : ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে কালীঘাটে পুজো দিলেন গৌতম গম্ভীর …..
কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতায় আসলেই কালীঘাট মন্দিরে পুজো দেন গৌতম গম্ভীর । এবারেও তার অন্যথা হলো না । আগামীকাল ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইট এর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে । তারই আগে আজ শনিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন ভারতীয় দলের বর্তমান হেডকোচ গৌতম গম্ভীর ।
প্রথমে জানা গিয়েছিল শুক্রবারেই পুজো দেবেন গম্ভীর , ভূমিকম্পের জন্য কলকাতা বিমানবন্দরের রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। চেন্নাই থেকে ৪০ মিনিট পরে কলকাতার পথে রওনা দেয় দল। সেই কারণে ভারতীয় দল কলকাতায় ঢুকতে দেরি করায় শুক্রবারের বদলে শনিবার সকালে কালীঘাট মন্দির দর্শন এবং মন্দিরে পুজো দেন গম্ভীর । আজ ২৮ শে ফেব্রুয়ারি শনিবার ম্যাচের আগের দিন সকালে সাদা গাড়িতে কালীঘাটে পৌঁছন তিনি। পরনে ছিল কালো পোশাক। ভিতরে মাতৃমূর্তির সামনে আরতি দেন তিনি। দলের হয়ে পুজো দেন। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। বেশ কিছুক্ষণ পর পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন। তাঁর কপালে ছিল গেরুয়া তিলক।
কলকাতা নাইট রাইডার্স এর মেন্টাল থাকাকালীন তিনি বড় ম্যাচের আগে কালীঘাট মন্দিরের পুজো দিতে যেতেন। জাতীয় দলের কোচ হয়েও সেই ধারা অব্যাহত রেখেছিলেন তিনি। গত বছর জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের আগে পুজো দিয়েছিলেন গম্ভীর । সেবার দলের প্রত্যেক সদস্যকে মা কালীর উপহার দিয়েছিলেন তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরের পূজো দিলেন জাতীয় দলের হেডকোচ।
আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতের । কালকের ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই । হারলে বিশ্বকাপে সেমিফাইনালে যা হবে না সূর্যকুমারদের ।
