মাওবাদী দমনের বড় সাফল্য, আত্মসমর্পণ করলেন শীর্ষ নেতা দেবজি !
কিউ ইন্ডিয়া বাংলা :- নকশাল দমনে বড় সাফল্য । মাওবাদী শীর্ষ নেতা দেবজি আত্মসমর্পণ করেছেন বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী তার সন্ধানে তল্লাশি চালাচ্ছিল। এবার নিজেই নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন সিপিআই মাওশিষ্ট এর অন্যতম সাধারণ সম্পাদক টিপ্পিরি তিরুপতি ওরফে দেবজি । যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি ।
দক্ষিণ ভারতের নকশাল আন্দোলনের অন্যতম মুখ ছিলেন দেবজি । সূত্রের খবর তিনি নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন । তেলেঙ্গানার মুলঙ্গ জেলায় পুলিশের হাতে ধরা দেন মাওবাদীদের এই শীর্ষ নেতা । এই ঘটনায় এখনো পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন দেবজি। তার খোঁজ পেতে তেলেঙ্গানা সরকার ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। মাওবাদী সংগঠনের শীর্ষ ভাগে তার উত্থান ও বেশি দিনের নয় । মাত্র ৮ মাস আগে তাকে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বলে জানা যাচ্ছে । দেবজির সঙ্গে আরো ১৫ থেকে ১৬ জন সশস্ত্র মাওবাদী ক্যাডার আত্মসমর্পণ করেছেন বলে খবর উঠে আসছে । ঘটনাকে ঘিরে তেলেঙ্গানার প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এর আগে ২০২৫ সালের মে মাসে সংগঠনের শীর্ষ নেতা নম্বালা কেশব রাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন । তারপর দেবজির আত্মসমর্পণের এই খবর মাওবাদী সংগঠনের জন্য বিশাল বড় ধাক্কা বলে মনে পড়ছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার পূর্বেই ঘোষণা করেছিল 2026 সালের মার্চের মধ্যে সমগ্র দেশ থেকে মানবাধি সংগঠন নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী অমিত শাহের নির্দেশে দেশজুড়ে মাওবাদী বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এবং সেই অভিযানের চাপেই একের পর এক মাওবাদী শীর্ষ নেতা আত্মসমর্পণ করছেন ।
