পাকিস্থানের হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে তামিলনাড়ুতে ধৃত ৬ …..
কিউ ইন্ডিয়া বাংলা :- বড় হামলা ঘটতে পারত। পুলিশের তৎপরতায় রক্ষা । পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এবং বাংলাদেশের কট্টরবাদী এক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তামিলনাড়ু থেকে আটক ছয় ব্যক্তি । আজ ২২ শে ফেব্রুয়ারি রবিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে এমনটাই।
সূত্রের খবর অভিযুক্তরা হলেন, মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জল। তামিলনাড়ুর তিরুপ্পুর জেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। পুলিশের সন্দেহ করছে, ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশের বাসিন্দা । তাঁরা নকল আধার কার্ড তৈরি করেছিলেন ভারতে থাকার জন্য। প্রাথমিক তদন্তে তদন্তকারী আধিকারিকরা সন্দেহ করছেন ধৃত ব্যক্তিদের ভারতের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হতো। আর সেই ‘হ্যান্ডলার’-দের নির্দেশ মতো তাঁরা ভারতে একটি বড়সড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল। তদন্তের গতি বৃদ্ধির জন্য আটক করা ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। এই ঘটনার তদন্তে নেমে ধৃতদের কাছে থেকে পুলিশ আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে। এই ফোন এবং সিম কার্ডগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে , এর থেকে কোনো নতুন তথ্য পাওয়া যায় কি না ?
দেশের রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তে সম্প্রতি বেশ কিছু উস্কানিমূলক পোস্টার দেখা গিয়েছিল। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছিল স্পেশাল তদন্তকারী দল। সেই সময়েই এই ছয় জন তদন্তকারীদের স্ক্যানারে আসেন। নাশকতামূলক ছক ঠেকানোর জন্য এই ছয় জনের গ্রেপ্তারি অন্যতম পদক্ষেপ, মনে করছেন তদন্তকারীরা। এই ছয় জনের সঙ্গে আরও কোনো ব্যক্তি অথবা কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিগত ২০২৫ সালের নভেম্বর মাসে লালকেল্লার অদূরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেই সময় ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছিল । সেই ঘটনার বদলা নিতে কোনো ছক কষা হচ্ছিল কি না খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
