Football-Bangladesh : বাংলাদেশে দুর্ঘটনার কবলে প্রাক্তন জার্মানি ফুটবলার মেসুট ওজিল….
কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলাদেশে গিয়ে দুর্ঘটনার কবলে জার্মানির জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেসুট ওজিল । বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে জার্মানির প্রাক্তন ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ানের গাড়ি । কক্সবাজার টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিরাপত্তা বলায় ভেদ করে একটি অটোরিক্সা ঢুকে পড়ে এবং তার সাথে ওজিলের গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনায় ফলে কোন ক্ষতি হয়নি ওজিলের ,তিনি সুস্থ আছেন।
সূত্র মারফত খবর,আজ ১৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে । ভিআইপি নিরাপত্তা বলয় ভেদ করে কোনভাবে একটি মোটরচালিত অটো রিক্সা ওজিলদের গাড়ির কাছাকাছি চলে আসে । দুর্ঘটনায় অটো রিক্সাটি দুমড়ে মুচরে যায় । পুলিশের পক্ষ থেকে ওই অটো রিক্সাটি আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত করে দেখছে পুলিশ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন জার্মানির জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের ছেলে ।
আজকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন মেসুট ওজিল সহ তুরস্কের এক প্রতিনিধি দল । রোহিঙ্গা ক্যাম্পের বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলেন তিনি । এছাড়া আজকের সন্ধ্যায় তিনি ইফতারে অংশ নেন ক্যাম্পের মানুষদের সঙ্গে ।
