আজকের দিনেতিলোত্তমা

নিজের বাড়ির নিরাপত্তার প্রশ্নে পুলিশের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্টেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি । ওই এলাকায় সব সময় পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা বলয় থাকে। তবে মাঝেমধ্যেই দেখা যায় তার বাড়ির ভেতরে সন্দেহজনক ব্যক্তিরা নিরাপত্তা ভেদ করে ঢুকে পড়েন। বারংবার একই ধরনের ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে উস্মা প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে পুলিশ মন্ত্রীও বটে । কার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে অত্যন্ত ক্ষুব্ধ তিনি। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন ” এই ঘটনাগুলির তদন্তে পুলিশের গাফিলতি রয়েছে। পুলিশ ঠিক করে তদন্ত করে না “।

একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়ি নিরাপত্তা বলয় অতিক্রম করে সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ির মধ্যে ঢুকে আসার ঘটনা প্রকাশ্যে এসেছে। গতকাল সোমবার ১৬ই ফেব্রুয়ারি একটি বিখ্যাত সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে যিনি জানিয়েছেন বিভিন্ন সময়ে সন্দেহজনক ব্যক্তিরা কখনো রড নিয়ে আবার কখনও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়ি এলাকায় ঢুকে পড়েছেন । পরবর্তীকালে পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে তারা । মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানিয়েছেন কয়েক মাস আগে অপরিচিত কিছু ব্যক্তি কালীঘাট রোডে তার বাড়ির এলাকায় সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন । ঘটনাটি পুলিশের নজরে না আসলেও পাড়ার ছেলেরা তাদের ধরে ফেলে । এই ধরনের ব্যক্তিরা ধরা পড়ার পরে ওরা বলে ওদের নাকি সাইক্রিয়াটিক প্রবলেম আছে। আর তাদের কথার সঙ্গে তাল মিলিয়ে পুলিশও বলে দেয় তারা পাগল । এরপরেই মুখ্যমন্ত্রী ঘটনাগুলো তদন্ত পুলিশের গাফিলতির কথা বলেন। এবার এই বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী নিজেই তো পুলিশমন্ত্রী। তারপরেও পুলিশি তদন্ত ঠিক করে হলো না কেন ? এ বিষয়ে তার জবাব ” আমি তো আমার ব্যাপারে পুলিশকে এসব কিছু বলিনি কারণ আমার বিষয়ে কাউকে কিছু বলি না আমি সবসময় মানুষের ভালো নিয়ে চিন্তা করি ” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *