আজকের দিনেখেলা

অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত নামিবিয়া ম্যাচের আগে প্রকাশ্যে এল নতুন বিতর্ক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আজ সন্ধ্যা সাতটা থেকে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নামিবিয়া । সেই ম্যাচ শুরুর আগে প্রকাশ্যে এলো এক বিতর্কিত ঘটনা, যা ঘটেছে কয়েকদিন আগে । অবিকৃত কোল্ড ড্রিঙ্কস এর বোতলে ফের নতুন করে পানীয় ভরার অভিযোগ উঠে আসছে। ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে একটি ট্রেতে রাখা কিছু কাগজের গ্লাস, সেখানে এক কর্মী এক একটি করে গ্লাসের ঢাকনা খুলে বাম হাতে ধরা আরেকটি বোতলে পানীয় ঢেলে রাখছেন । অবিকৃত পানীয় দ্বিতীয়বার বিক্রি করার জন্য বিক্রেতা এই ধরনের দুর্নীতি করছেন । যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা।

ঘটনাটি ঘটেছিল গত ১০ ই ফেব্রুয়ারি মঙ্গলবার নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচে । ভিডিওতে দেখা গেছিল যে পানীয় গুলি বিক্রি হয়নি সেইগুলি আবার নতুন করে বোতলে ঢেলে রাখা হচ্ছে। অরুণ জেটলি স্টেডিয়ামের এই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, নেট নাগরিকদের অধিকাংশই সংশ্লিষ্ট সংস্থার এই কাজের প্রতি নিন্দা করেছেন। আবার অনেকে দুর্নীতির অভিযোগ তুলেছেন । দিল্লির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। ঘটনায় দিল্লির বিজেপি সরকার কোন পদক্ষেপ নিয়েছে কিনা সেটাও এখনো প্রকাশ্যে আসেনি । যদি ভিডিওটা সত্যি হয় তাহলে ওই কোল্ড ড্রিংকস বিক্রেতার লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *