আজকের দিনেবাংলার আয়না

কোটি টাকার খয়ের কাঠ পাচার রুখল জলদাপাড়া বনকর্মীরা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আন্তঃরাজ্যে প্রায় কোটি টাকার খয়ের কাঠ পাচার রুখেছে। অভিযান চলাকালীন বিপুল পরিমাণ খয়ের কাঠ উদ্ধার করা হয়েছে। পাচারচক্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে, যার মধ্যে ভিন রাজ্যের চারজন রয়েছে। এছাড়াও বড় ক্যান্টেনারসহ একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা পাচার চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

জলদাপাড়া জাতীয় উদ্যান সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ কোটি টাকা মূল্যের খয়ের কাঠ পাচার হতে যাচ্ছিল। শুক্রবার ভোররাতে গোপন সূত্রের খবর আসে সাউথ রেঞ্জের বনকর্মীদের কাছে। খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে অভিযান চালায়। ভোররাত প্রায় তিনটের দিকে পুটিমারি এলাকায় ৩১ সি জাতীয় সড়কে প্রচুর খয়ের কাঠ বোঝাই ক্যান্টার আটক করা হয়। ওই ক্যান্টারটি এসকর্ট করে নিয়ে যাওয়া একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম জানা গেছে। তারা হলেন: যশ পাল (৫৩), মহম্মদ সোহেল (৩১), স্বপন দাস (৩৪), সোহেল রানা (২৪), মনু কুমার (২৫) এবং রহিত পাল (২৩)। ধৃতদের মধ্যে রহিত ও যশ পাল ছেলে ও বাবা। তাদের বাড়ি হিমাচল প্রদেশের সোলান জেলার নলগড় এলাকায়। মনু কুমার বিহারের চুরাট থানার বার্মা গ্রামের বাসিন্দা। সোহেল রানা ও মহম্মদ সোহেলের বাড়ি কোচবিহারের শীতলকুচি এলাকায়। স্বপন দাসের বাড়ি জলপাইগুড়ি শহরের নতুন পাড়া এলাকায়।
সূত্রের খবর, উত্তর পূর্ব রাজ্যে খয়ের কাঠের বিপুল চাহিদা রয়েছে। বড় কারখানাগুলি এই কাঠ ব্যবহার করে। বিশেষ করে পান বানানোর সময় যে কাঠ লাগে, তা আসে খয়ের কাঠ থেকেই। এছাড়াও বিভিন্ন ঔষধ তৈরিতেও এই খয়ের কাঠ ব্যবহৃত হয়। বাজারে চাহিদা অত্যন্ত বেশি।

তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন, যাতে বোঝা যায় পাচারকারীরা কোন চক্রের সঙ্গে জড়িত কিনা এবং এর পিছনে আরও কেউ আছে কিনা। সবদিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *