Salary : সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী, পার্শ্বশিক্ষকদের মাসিক ভাতা আরও বাড়ছে ! এবার কত করে পাবেন তারা ?
কিউ ইন্ডিয়া বাংলা:- আজ ৫ ই ফেব্রুয়ারি ২০২৬, রাজ্য সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে বেশ কিছু প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, রাজ্য সরকার এর কর্মচারীদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে । আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্বশিক্ষক, ভিলেজ পুলিশরা বেশি টাকা পাবেন । এমনকি ডিএ বাড়ানো হয়েছে।
আশাকর্মী, অঙ্গণওয়ারি কর্মী , প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের ক্ষেত্রেও একই হারে বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয় সিভিক ভলেন্টিয়ার ও আশা কর্মীরা কর্মরত অবস্থায় মৃত্যু ঘটলে ৫ লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করা হয়েছে। সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা ২ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা পাবেন ।
