আজকের দিনেতিলোত্তমা

এসআইআর শুনানিতে পাসপোর্ট ও গ্রহণযোগ্য হচ্ছে না। কোন নথি চাইছে নির্বাচন কমিশন ?

কিউ ইন্ডিয়া বাংলা :- এস আই আর শুনানিতে প্রামাণ্য নথি হিসেবে পাসপোর্ট এর কপি জমা দিলেও গ্রহণযোগ্য হচ্ছে না । তারই সাথে দেখাতে হবে বাবা-মায়েরও নথিপত্র । এই যুক্তি দেখিয়ে কয়েক লক্ষ ভোটারকে ফের শুনানির নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। সূত্রের খবর, শুনানির দ্বিতীয় পর্বে যারা ডাক পেয়েছেন সেই ভোটাররা যদি বাবা মায়ের নথি না দেখাতে পারেন সেই ক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ যাবে ।
দেশের ১২টি রাজ্যে যখন এস আই আর বিজ্ঞপ্তি জারি হয় তখন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল , যাদের বাবা-মা অথবা আত্মীয়দের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই তাদেরকেই শুধু শুনানির সম্মুখীন হতে হবে । ১৩ টি নথি নির্ধারণ করে দেয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা দেখেই শুনানিতে প্রমাণ করতে হতো তারা ভারতীয় নাগরিক। সেই তালিকার মধ্যে অন্যতম ছিল পাসপোর্ট । কিন্তু বর্তমানে যে খবর উঠে এসেছে , পাসপোর্টের কপি জমা দেওয়ার পরও কয়েক লক্ষ ভোটারকে দ্বিতীয়বার শুনানিতে ডেকে পাঠানো হয়েছে । নির্বাচন কমিশন এর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে কারা পাসপোর্ট এর কপি জমা দিলেও বাবা মায়ের কোন ডকুমেন্ট তারা দেখাতে পারেননি। ।

যেসব আনম্যাপড ভোটারের জন্ম ১৯৮৭ সালের এপ্রিলের পর থেকে ২০০৪ সালের মধ্যে তাদের বাবা অথবা মায়ের কোন নথি পেশ করা বাধ্যতামূলক ।
আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এস আই আর শুনানিতে পাসপোর্ট জমা করা সত্ত্বেও এই যুক্তিতে অনেকে দ্বিতীয়বার নোটিশ পেয়েছেন। তাদের প্রশ্ন পাসপোর্ট কি ভারতীয় হওয়ার প্রমান নয় ? এ বিষয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা জানিয়েছেন সিস্টেমে যেমনটা রয়েছে সেভাবেই কাজ করা হচ্ছে। তাদের কিছু করার নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *