আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাসিলেবাস থেকে

CBSE Board Exam : বড় খবর! ১৬ ফেব্রুয়ারি থেকে CBSE দশম-দ্বাদশের পরীক্ষা, দেখে নিন পুরো সূচি

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- প্রতীক্ষার অবসান! (CBSE Board Exam) প্রকাশিত হল ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগজ়ামিনেশন-এর (সিবিএসই) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিস্তারিত সময়সূচি। (CBSE Board Exam) শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয় বোর্ডের তরফে।

 

প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে দশম ও দ্বাদশ, (CBSE Board Exam) উভয় শ্রেণির পরীক্ষাই শুরু হবে। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। পরীক্ষার্থীরা সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইট (cbse.gov.in) (CBSE Board Exam) থেকে সম্পূর্ণ পরীক্ষার সূচি ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই নির্ঘণ্ট প্রকাশ করল বোর্ড। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, (CBSE Board Exam) ২০২৭-এ দশম শ্রেণির পরীক্ষা দিতে চলেছে ২৬ লক্ষের বেশি পড়ুয়া। মোট ৮৩টি বিষয়ে পরীক্ষা হবে। অন্য দিকে, দ্বাদশ শ্রেণিতে মোট ১২১টি বিষয়ের (CBSE Board Exam) পরীক্ষা দেবে ১৯ লক্ষের বেশি পড়ুয়া।

 

বোর্ডের তরফে জানানো হয়েছে, স্কুলগুলি নির্ধারিত (CBSE Board Exam) সময়ের মধ্যে পরীক্ষার্থীদের তালিকা বা ‘লিস্ট অফ ক্যান্ডিডেটস’ (এলওসি) জমা না দিলেও আপাতত সময়সূচি প্রকাশ করে দেওয়া হল, যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায় (CBSE Board Exam)। পাশাপাশি আরও জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঠিক করার সময় জেইই ও নিট-এর মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য দিনগুলির কথাও খেয়াল রাখা হয়েছে।

 

দশম শ্রেণির পরীক্ষার সূচি অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি পেন্টিং, (CBSE Board Exam) ১৭ ফেব্রুয়ারি অঙ্ক (স্ট্যান্ডার্ড ও বেসিক), ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, ৩ মার্চ হিন্দি এবং ৮ মার্চ সমাজবিজ্ঞানের পরীক্ষা হবে (CBSE Board Exam)। অন্য দিকে, দ্বাদশ শ্রেণিতে ১৬ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা, ২৭ ফেব্রুয়ারি রসায়ন, ৫ মার্চ ইংরেজি, ৯ মার্চ গণিত, ১৬ মার্চ অর্থনীতি, ২৫ মার্চ জীববিজ্ঞান, ২৭ মার্চ ইতিহাস এবং ১ এপ্রিল বিজনেস স্টাডিজের পরীক্ষা নির্ধারিত হয়েছে। পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিষয়ভিত্তিক সূচি বোর্ডের ওয়েবসাইট (CBSE Board Exam) থেকে দেখে নিতে পারবে।

 

উল্লেখ্য, রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও প্রতিবছর (CBSE Board Exam) শুরু হয় ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। বিগত কয়েক বছর ধরেই পরের বছর মাধ্যমিকের পরীক্ষা কবে থেকে শুরু হবে তা জানা যেত তার আগের (CBSE Board Exam) বছরের মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশের দিনই। তবে, এ বছর এমনটা হয়নি। পাশাপাশি জানা যাচ্ছে জনগণনার কারণে হয়তো এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, (CBSE Board Exam) দুটি পরীক্ষাই পিছিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *