আজকের দিনেগরম মাশলাসুস্থ থাকুন

Homemade Cookies : ডায়েটের মাঝেও মিষ্টিমুখ! বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর লেমন কুকিজ

কিউ ইন্ডিয়া বাংলা : ডায়েটের মাঝে মিষ্টি খেতে ইচ্ছে করলেই চকোলেট বা আইসক্রিম খাওয়ার প্রয়োজন নেই এবার আর (Homemade Cookies)। বরং বাড়িতেই বানিয়ে রাখতে পারেন স্বাস্থ্যকর লেমন কুকিজ। মাত্র চারটি মূল উপকরণের মিশ্রণে তৈরি হয়েছে যাবে এই পদ। যা চায়ের সঙ্গে খেতেও বেশ সুস্বাদু। তবে চিনি না থাকলেও কলা ও খেজুরে প্রাকৃতিক শর্করা রয়েছে। (Homemade Cookies) তাই ডায়াবেটিস থাকলে বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে পরিমাণ বুঝে খাওয়া জরুরি।

 

উপকরণ : (Homemade Cookies)

দু’টি পাকা কলা

দেড় কাপ গুঁড়ো ওট্‌স

আটটি নরম খেজুর

একটি পাতিলেবুর রস

সামান্য লেবুর খোসার কুচি

 

প্রণালী: (Homemade Cookies)

প্রথমে খেজুর শক্ত হলে গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রেখে ছোট ছোট টুকরো করে নিন (Homemade Cookies)। অন্য দিকে, লেবুর খোসার হলুদ অংশ মিহি করে কুরিয়ে রস বার করে রাখুন। এবার একটি পাত্রে কলা ভাল করে চটকে তার সঙ্গে খেজুর, লেবুর রস ও খোসার কুচি মিশিয়ে নিন। এর পর গুঁড়ো ওট্‌স দিয়ে ভাল করে মেখে ১০ মিনিট রেখে দিন (Homemade Cookies)। এরপর মাইক্রো ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে বেকিং ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন। মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে কুকিজ়ের আকারে চ্যাপ্টা করে ট্রেতে সাজিয়ে দিন। ১৫-১৮ মিনিট বেক করলেই তৈরি লেমন কুকিজ। ঠান্ডা হওয়ার পর চা বা কফির সঙ্গে পরিবেশন করুন (Homemade Cookies)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *