Saudi Arabia : সৌদিকে বাঁচাতে মিশরের সেনা মোতায়েন, এবার কায়রোকেও যুদ্ধের হুঁশিয়ারি হাউথিদের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দেড় মাসেরও বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে ভয়ংকর যুদ্ধে লিপ্ত হাউথি বিদ্রোহীরা (Saudi Arabia)। এবার সৌদির পাশে দাঁড়ানোয় মিশরের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করল তারা। উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মিশর, আর তাতেই চটেছে ইয়েমেনের (Saudi Arabia) এই জঙ্গি গোষ্ঠী।
সূত্রের খবর, সৌদির প্রধান বাণিজ্যপথ বাব-আল মান্দেব (Saudi Arabia) প্রণালী-সহ ইয়েমেনের একাধিক অঞ্চল এখন হাউথিদের দখলে। এই গুরুতর পরিস্থিতিতে অসহায় সৌদিকে বাঁচাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে পাকিস্তান ও তুরস্ক (Saudi Arabia)। সোমবারই সেই তালিকায় নাম লিখিয়েছে মিশর। রিয়াধের সুরক্ষায় মিশরের সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে সে দেশের পার্লামেন্ট। দ্রুত সৌদির রক্ষায় মোতায়েন (Saudi Arabia) হবে মিশরীয় সেনা।
মিশরের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধের প্ররোচনা হিসাবে দেখছে হাউথিরা (Saudi Arabia)। ইয়েমেনের ওই জঙ্গি গোষ্ঠীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সময় আলোচনা শুরু হয়েছে, (Saudi Arabia) ঠিক সেসময় সৌদি আরবের তথাকথিত প্রতিরক্ষায় মিশরের সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনের প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার শামিল। সেই মতো জবাব দেওয়া হবে (Saudi Arabia)। যার অর্থ এবার হাউথিরা মিশরের সঙ্গেও সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করল।
ইতিমধ্যেই সৌদির পাশে দাঁড়িয়েছে পাকিস্তান এবং তুরস্ক (Saudi Arabia)। সৌদির সঙ্গে যেহেতু মক্কা চুক্তি রয়েছে ওই দুই দেশের, তারা একপ্রকার বাধ্য হয়েই সৌদির পাশে দাঁড়িয়েছে। মিশর ওই মুসলিম ন্যাটোর অঙ্গ না হলেও সৌদিতে (Saudi Arabia) যুদ্ধ পরিস্থিতির ফলে তাদের অর্থনীতির উপর প্রভাব পড়েছে। তাছাড়া সৌদির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। সেকারণেই মিশরের সৌদিকে সাহায্যের সিদ্ধান্ত।
মিশরের সেনা মোতায়েনের সিদ্ধান্ত এবং হাউথিদের (Saudi Arabia) পালটা যুদ্ধ ঘোষণায় উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সৌদি-হাউথি যুদ্ধ এখন আর দ্বিপাক্ষিক নেই, (Saudi Arabia) তা ক্রমশ আঞ্চলিক যুদ্ধের আকার নিচ্ছে। এর ভয়ংকর পরিণতি ভোগ করতে হতে পারে গোটা মধ্যপ্রাচ্যকে।
