বাংলার আয়নাআজকের দিনেখেলাভারত

Indian Football : ওমানে হোঁচট ইস্টবেঙ্গলের, সহজ প্রতিপক্ষ আল সিবকে হারাতে ব্যর্থ লাল-হলুদ

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এসিএল টু’তে জয়ের খরা কাটল না ইস্টবেঙ্গলের (Indian Football)। মঙ্গলবার রাতে ওমানের আল সিব স্টেডিয়ামে গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই ফিরতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে (Indian Football)। আইএসএলে টানা দুই জয় এবং এসিএল টু’র প্রথম দুই ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের পর সমর্থকরা ৩ পয়েন্টের আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু হতাশ করল আক্রমণভাগ।

 

ম্যাচের আগে পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিল ইস্টবেঙ্গলের আক্রমণভাগ (Indian Football)। র‍্যামিরেজ, এডমুন্ড, লোবাদের অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সেই আক্রমণকেই মধ্যমানের মনে হল। প্রথমার্ধে বল দখলের লড়াই সমানে সমানে হলেও আক্রমণের নিরিখে কিছুটা এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। (Indian Football) কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে বারবার আটকে গেল লাল-হলুদ শিবির। উল্টোদিকে সুযোগ তৈরি করে আল সিবও। ১২ মিনিটে লাচেনপা দুর্দান্ত সেভ না করলে শুরুতেই পিছিয়ে পড়তে হত। ৩০ মিনিটে ডেভিডের শট বক্সের ধার থেকে আটকে (Indian Football) দেন আল সিব গোলরক্ষক।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ বেরিয়ে যায় ইস্টবেঙ্গলের হাত থেকে (Indian Football)। বলের দখল বেশি ছিল ওমানের ক্লাবের কাছেই, আক্রমণের ঝাঁজও বাড়ায় তারা। শেষদিকে একাধিকবার ত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক লাচেনপা, (Indian Football) অন্তত তিনটি কঠিন সেভ করতে হয় তাঁকে। অন্যদিকে ৮০ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করেন লোবা, ৬ গজ দূর থেকেও বল জালে জড়াতে ব্যর্থ হন। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানেই রইল ইস্টবেঙ্গল। (Indian Football) গ্রুপের সহজতম প্রতিপক্ষের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেলে পরের রাউন্ডে যাওয়ার পথ সুগম হত। এখন পরের রাউন্ডে যেতে হলে বাকি ম্যাচগুলিতে জয়ের বিকল্প নেই অস্কার ব্রুজোর দলের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *