Naihati Boro Maa : চোরবাগান-ট্র্যাজেডির পর সতর্ক নৈহাটি, বড়মার পুজোয় থাকছে বাড়তি নিরাপত্তা
কিউ ইন্ডিয়া বাংলা, নৈহাটি:- লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে ঠাসা নৈহাটির বড়মার কালীপুজো (Naihati Boro Maa)। সরু গলিতে ভিড় সামলানোই বড় চ্যালেঞ্জ। এবার কলকাতার চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে ১৯ জনের মৃত্যুর পর বড়মার পুজোয় বাড়তি সতর্কতা (Naihati Boro Maa)। ভিড় নিয়ন্ত্রণে বড় প্রস্তুতি নিচ্ছে মন্দির কমিটি। গত বছর প্রায় এক লক্ষ ভক্ত দণ্ডি কেটেছিলেন, এবার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা। তাই নিরাপত্তায় থাকবেন ৫০০-র বেশি স্বেচ্ছাসেবক, এনসিসি কর্মী ও মহিলা পুলিশ। (Naihati Boro Maa) থাকবে ২৪ ঘণ্টার চিকিৎসা পরিষেবা ও ৪টি টোটো অ্যাম্বুল্যান্স।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় বলেন, (Naihati Boro Maa) “প্রশাসনের তত্ত্বাবধানেই পুজো হবে। ২৯ অক্টোবর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তার চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করা হবে।” পরিকল্পনা অনুযায়ী, দণ্ডি কাটতে গিয়ে কেউ অসুস্থ হলে উদ্ধারে থাকবে বিশেষ দল (Naihati Boro Maa)। যানজটে বড় অ্যাম্বুল্যান্স না ঢুকতে পারলে টোটোয় করে অসুস্থকে অরবিন্দ রোডে নিয়ে গিয়ে হাসপাতালে পাঠানো হবে। বিভিন্ন মোড়ে থাকবে সাধারণ ও আইসিইউ অ্যাম্বুল্যান্স, চিকিৎসক, ওআরএস ও জরুরি ওষুধ। মহিলা দণ্ডি কাটিয়েদের (Naihati Boro Maa) জন্য বাড়ানো হচ্ছে মহিলা পুলিশ ও স্বেচ্ছাসেবক।
যুগ্ম সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, (Naihati Boro Maa) “৭ নভেম্বর থেকে দণ্ডি শুরু। ৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা। তারপর কেউ এলে পরিস্থিতি পুলিশ সামলাবে।” এছাড়া ২৯ অক্টোবর মন্দির প্রতিষ্ঠা দিবসে পুজো, যজ্ঞ ও ভোগ, ২-৭ নভেম্বর মানসিক পুজো এবং ৭-৮ নভেম্বর সন্দেশ ও ফলের পুজো নেওয়া হবে। অনলাইনেও পুজো দেওয়া যাবে (Naihati Boro Maa)। প্রসাদ বিতরণের কাউন্টার বাড়ানো ও রেললাইনের ওপারেও কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। চোরবাগানকাণ্ডের শিক্ষা নিয়ে এবার বড়মার পুজোয় ভিড় ও যান নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সবরকম প্রস্তুতি নিচ্ছে কমিটি, (Naihati Boro Maa) যাতে ভক্তদের আবেগ ও নিরাপত্তা দুটোই বজায় থাকে।
