Vijay-Rashmika : এবার সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হলেন বিজয় দেবরকোন্ডা – রশ্মিকা মন্দানা
কিউ ইন্ডিয়া বাংলা : সমাজ বিতর্কের জেরে আইনের পথে এবার বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা (Vijay-Rashmika)। সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর মঞ্চে তাদের একটি সাক্ষাৎকার থেকে শুরু হয়েছিল তাদের নিয়ে একটি সমালোচনা। যার কারণে সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের মিম, ট্রোলিং ও সমালোচনা। যার অত্যাচারের কারণে বাধ্য হয় দম্পতি হায়দরাবাদের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হতে (Vijay-Rashmika)। তাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে মিথ্যে তথ্য ও অনলাইনের মাধ্যমে হেনস্থা করা হয়েছে। পুরো ঘটনাটি পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে এও দাবী করেছেন বিজয়-রশ্মিকা (Vijay-Rashmika)।
এই বিষয়ে অভিনেতাদের পক্ষ থেকে তাদের আপ্তসহায়ক পি নিশান্ত কুমার ঘটনার অভিযোগ দায়ের করেছেন (Vijay-Rashmika)। তার অভিযোগ অনুযায়ী প্রকাশ পেয়েছে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর বিষয়ের তদন্ত করার বিষয় (Vijay-Rashmika)। বিজয় ও রশ্মিকার দাবী, তাদের পরিচয় ব্যবহার করেও প্রচার চালানো হচ্ছে। তাদের এই আইনি পদক্ষেপ নিয়েও তারা স্পষ্ট বার্তা প্রেরণ করেছেন (Vijay-Rashmika)। তারা জানিয়েছেন, এই ধরনের পদক্ষেপ নেওয়া কোন সমালোচনার কন্ঠরোধ করা নয়। তাদের বক্তব্য, “মতপ্রকাশের স্বাধীনতা বা গঠনমূলক সমালোচনা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। (Vijay-Rashmika) কিন্তু ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তথ্য ছড়ানো এবং বেআইনি কার্যকলাপের জন্য দায়বদ্ধতা থাকা প্রয়োজন।”
বিজয়-রশ্মিকা (Vijay-Rashmika) সমাজমাধ্যম ব্যবহারকারীদের উদ্দ্যেশে অনুরোধ করেন কোন তথ্য যাচাই না করে ছড়িয়ে যেন না দেয়। এইরকম ঘটনা পরবর্তীতে পুনরায় ঘটলে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। এই ঘটনার মূল সুত্রপাত ঘটে ‘কফি উইথ কর্ণ’ সিজ়ন ৯-এর এর দ্বিতীয় পর্বে। সঞ্চালক কর্ণ জোহরের এক প্রশ্নের উত্তরে মুখ খোলেন দম্পতি। সেখানেই রশ্মিকা জানান (Vijay-Rashmika), এক বার বিমানবন্দরে বিজয়কে তিনি বলেছিলেন, “চলো, আমরা বিয়ে করে ফেলি।” উত্তরে বিজয় নাকি বলেছিলেন, “ঠিক আছে, তুমি আমাকে একশো বার বলো।” রশ্মিকা জানিয়েছেন, বিজয়কে বিয়ের জন্য রাজি করানোর জন্য তাকে প্রায় একশো বার বলতে হয়েছিল। এবিষয়ে বিজয়ের উত্তর ছিল, (Vijay-Rashmika) জীবনের বড়ো পদক্ষেপ নেওয়ার জন্য দু’জনেই সময় নিয়ে এগোতে চেয়েছিলেন। এই সাক্ষাৎকার দেখে সমালোচকরা ভাবেন রশ্মিকা বিজয়কে ভালোবাসেন কিন্তু বিজয় শুধু নিজেকেই ভালোবাসেন। এছাড়াও আরও তিব্র কটাক্ষ ছুটে আসে অভিনেতা ও অভিনেত্রীর (Vijay-Rashmika) দিকে।
