বাংলার আয়নাআজকের দিনে

Indian Railways : সাঁতরাগাছি থেকে সোজা জয়পুর! দীপাবলির আগেই বঙ্গবাসীর জন্য সুপারফাস্ট উপহার রেলের

কিউ ইন্ডিয়া বাংলা, সাঁতরাগাছি:- দীপাবলির আগেই বঙ্গবাসীর জন্য বড় উপহার রেলের (Indian Railways)। সাঁতরাগাছি থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত সরাসরি সাপ্তাহিক ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল। ভারচুয়াল মাধ্যমে নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন (Indian Railways) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রেলমন্ত্রী বলেন, আগে জয়পুর যেতে হলে কলকাতার মানুষকে খড়গপুর যেতে হত। এখন সাঁতরাগাছি ও টাটানগর থেকেই সরাসরি রাজস্থান যাওয়া যাবে (Indian Railways)।

ট্রেনটি প্রতি বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে সাঁতরাগাছি (Indian Railways) থেকে ছেড়ে বৃহস্পতিবার রাত ১১টায় জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশনে পৌঁছবে। ফিরতি পথে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে খাতিপুরা থেকে ছেড়ে শনিবার (Indian Railways) সন্ধে ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছিতে ফিরবে। ১৬ কামরার এলএইচবি কোচের এই ট্রেনে থাকছে ৮টি স্লিপার, ১টি থ্রি এসি ও ৩টি থ্রি এসি ইকোনমি। খড়গপুর, টাটানগর, পুরুলিয়া, রাঁচি, ডালটনগঞ্জ, সাসারাম, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, আগ্রা, বান্দিকুই, দৌসা হয়ে জয়পুর পৌঁছবে ট্রেনটি (Indian Railways)।

মঞ্চ থেকে রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Indian Railways)। একইসঙ্গে কলকাতায় সম্পন্ন হওয়া মেট্রো প্রকল্পগুলি দ্রুত উদ্বোধনের আবেদন জানান তিনি। ১৭-২৩ ডিসেম্বর ফিল্ম ফেস্টিভাল ও প্রবাসী ভারতীয় সম্মেলনের আগে মেট্রো চালুর অনুরোধ করেন। পাশাপাশি গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেলপথের দাবিও তোলেন (Indian Railways)। গত সরকারের আমলে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ বর্তমান সরকার যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *