Diwali Schedule : লক্ষ্মীপুজো পেরোলেই দীপাবলির আলো, কবে কালীপুজো? জেনে নিন পূর্ণাঙ্গ নির্ঘণ্ট
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কোজাগরী লক্ষ্মীপুজো শেষ হতেই বাঙালির ঘরে এখন দীপাবলির প্রস্তুতি (Diwali Schedule)। অকালবোধন থেকে শুরু হওয়া উৎসবের মরশুমের শেষ ধাপ আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ। পাঁচ দিন ধরে চলবে এই মহোৎসব। কার্তিক অমাবস্যায় শ্যামা মায়ের আরাধনার সঙ্গে সঙ্গেই পালিত হবে দীপাবলি, (Diwali Schedule) ধনতেরাস ও ভাইফোঁটা।
উৎসবের সূচনা হবে ধনতেরাস দিয়ে (Diwali Schedule)। চলতি বছরে ৬ নভেম্বর, শুক্রবার (২০ কার্তিক) পড়েছে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে সোনা-রুপো বা নতুন বাসন কেনা শুভ বলে মানা হয়। শুভ লগ্ন (Diwali Schedule) বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। পরদিন ৭ নভেম্বর, শনিবার (২১ কার্তিক) ভূত চতুর্দশী। বাংলার ঘরে ঘরে এদিন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তি দূর করার রীতি পালিত হয়। (Diwali Schedule) মূল আকর্ষণ ৮ নভেম্বর, রবিবার (২২ কার্তিক)। ওই দিন সকাল ১১টা ২৭ মিনিটে শুরু হচ্ছে কার্তিক অমাবস্যা তিথি। এই অমানিশাতেই বাঙালির ঘরে ঘরে পূজিতা হবেন মা কালী। একই দিনে অবাঙালি সমাজে পালিত হবে (Diwali Schedule) দীপাবলি ও লক্ষ্মী-গণেশ পুজো।
আলোর এই উৎসবের সমাপ্তি ঘটবে ভ্রাতৃদ্বিতীয়ায় (Diwali Schedule)। ১০ নভেম্বর, বুধবার (২৪ কার্তিক) ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে শেষ হবে পাঁচ দিনের দীপাবলি পর্ব। ভাই-বোনের ভালোবাসা আর মঙ্গলকামনার এই রীতি দিয়েই ইতি পড়বে শারদীয়া থেকে শুরু হওয়া উৎসবের মরশুমে (Diwali Schedule)। এরপর থেকেই বাঙালি মেতে উঠবে জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোর আনন্দে, আর আলোর রেশ ধরে চলবে নতুন বছরের অপেক্ষা।
