আজকের দিনেগরম মাশলা

Biscuits Recipes : বিকালের চায়ের আড্ডা জমিয়ে দেওয়ার জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন হেলদি ও টেস্টি বিস্কুট

কিউ ইন্ডিয়া বাংলা : সকালের চা হোক বা বিকালে বন্ধুদের সাথে আড্ডা চায়ের সাথে ‘টা’ (Biscuits Recipes) না হলে ব্যপারটা বেশ জমে না। হ্যাঁ, ‘টা’ চায়ের সাথে একটু বিস্কুট না হলে কেমন যেন ফেকাশে মনে হয়। অনেকে তো হালকা খিদে মেটানোর জন্য বিস্কুট খেয়ে থাকেন অনেকে। কিন্তু বাজার থেকে কেনা বিস্কুটে থাকে অতিরিক্ত চিনি, ময়দা ও ফ্যাট (Biscuits Recipes)। যেটা রোজদিন শরীরে প্রবেশ করলে শরীরের ক্ষতি করতে শুরু করে। তাই রোজকার খাওার জন্য বাড়িতেই বানিয়ে নিতে পারেন খুব সহজ উপায়ে হেলদি এবং টেস্টি বিস্কুট। চলুন শিখে তেমনি তিনটি রেসিপি (Biscuits Recipes)।

১।আটার বিস্কুট  (Biscuits Recipes)
উপকরণ:

১ কাপ গোটা গম ভাঙানো আটা, ২-৩ টেবিলচামচ গুঁড়ো চিনি, ৩ টেবিলচামচ ঘি/তেল, ২-৪ টেবিলচামচ দুধ, সামান্য এলাচ গুঁড়ো।
প্রণালী:

প্রথমে একটি পাত্র নিয়ে তাতে নিয়ে নিন গমের আটা, চিনি গুঁড়ো, সামান্য পরিমানে এলাচের গুঁড়ো ও ঘি নিয়ে মিশিয়ে ফেলুন (Biscuits Recipes)। তারপর অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা মণ্ড তৈরি করতে থাকুন। মণ্ডটা বেশি শক্তও হবেনা বেশি নরমও হবেনা। মণ্ড বেলে নিয়ে নিজেদের পছন্দ মতো আকারে কেটে নিন। এরপর নিন। ১৭০-১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১২-১৮ মিনিট বেক করুন। বিস্কুট (Biscuits Recipes) লাল লাল হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে ঠাণ্ডা করে কৌটোয় ভরে  রেখে দিন।

Biscuits Recipes

২। ওটসের বিস্কুট (Biscuits Recipes)
উপকরণ:

১ কাপ ওটস, ১টি পাকা কলা, ১ চা চামচ মধু (ইচ্ছেমতো), সামান্য দারচিনি গুঁড়ো।
প্রণালী:

প্রথমে ওটস নিয়ে সেটিকে মিক্সিতে সামান্য গুঁড়িয়ে নিন (Biscuits Recipes)। তারপর পাকা কলা ওটস, মধু ও দারচিনি ভালো করে চটকে মেখে নিন। এরপর মিশ্রণটি থেকে ছোট ছোট বিস্কুটের আকার তৈরি করে বেকিং ট্রেতে সাজিয়ে ফেলুন (Biscuits Recipes)। আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে ১৫-২০ মিনিট বেক করুন। ঠান্ডা হলে পরিবেশন করুন চা বা কফির সাথে।

Biscuits Recipes

৩। বাদাম ও খেজুরের বিস্কুট (Biscuits Recipes)

উপকরণ:

আধ কাপ বাদাম গুঁড়ো, ৫-৬টি বীজ ছাড়ানো নরম খেজুর, ১টি ছোট কলা অথবা সামান্য দুধ, ১ চিমটি এলাচ গুঁড়ো।
প্রণালী:

প্রথমে খেজুরগুলি গরম জলে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন (Biscuits Recipes)। খেজুর নরম হয়ে গেলে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে ফেলুন। এরপর বাটা খেজুরের সাথে বাদাম গুঁড়ো, চটকানো কলা বা দুধ ও এলাচ গুঁড়ো মিশিয়ে (Biscuits Recipes) নরম শক্ত একটা মণ্ড তৈরি করুন। মণ্ড থেকে ছোট ছোট আকারে লেচি বের করে নিজেদের পছন্দ মতো আকারে বিস্কুট তৈরি করে নিন। এরপর ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে (Biscuits Recipes) পরিবেশন করুন এয়ারটাইট বক্সে ভরে রেখে দিন।

Biscuits Recipes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *