Ukrainian Soldier : ৪৯১ দিনের নরক যন্ত্রণা! নিজের পা কেটে বাঁচলেন, ড্রোনে উদ্ধার ইউক্রেন যোদ্ধা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- একাকী লড়াই ৪৯১ দিন (Ukrainian Soldier)। সঙ্গীদের মৃত্যু, ড্রোনের নজরদারি, আর বাঙ্কারে বন্দি জীবন। শেষ পর্যন্ত বাঁচতে নিজের পচে যাওয়া পা নিজের হাতেই কেটে ফেললেন ইউক্রেনের (Ukrainian Soldier) যোদ্ধা কনস্ট্যান্টিন ভ্লাসেঙ্কো। অবশেষে ইতিহাস গড়ে ড্রোনে করে তাঁকে উদ্ধার করল ইউক্রেন সেনা।
৪৯ বছর বয়সী কনস্ট্যান্টিন ভ্লাসেঙ্কোকে গত বছর খারকিভের ফ্রন্টলাইনে (Ukrainian Soldier) ‘ভার্টুন’ পোস্টে মোতায়েন করা হয়। সঙ্গে ছিলেন ‘বাস্কি’ ছদ্মনামের এক সহযোদ্ধা। সেটি ছিল এক ওয়ান-ম্যান বাঙ্কার বা ‘কিল জোন’ (Ukrainian Soldier)। গত ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় বাঁ পা হারান তিনি, ডান পা ভেঙে বেঁকে যায়। হামাগুড়ি দেওয়ার ক্ষমতাও হারান।
এরপর শুরু হয় নিঃসঙ্গ লড়াই (Ukrainian Soldier)। আকাশ থেকে ড্রোনে করে রসদ ফেলা হতো তাঁর জন্য। জন্মদিনে এসেছিল চকলেট, সিগারেট, স্ত্রীর পাঠানো গল্পের বই (Ukrainian Soldier)। কিন্তু তাঁকে বদলি করতে আসা ৪ জন সেনাই রুশ হামলায় নিহত হন। ভ্লাসেঙ্কো বুঝতে পারেন, এখানে ঢুকলে আর জীবিত ফেরা যায় না। পরিস্থিতি আরও ভয়াবহ হয় ফেব্রুয়ারিতে। প্রবল বৃষ্টিতে বাঙ্কার জলে ভরে গেলে তিনি আশ্রয় নেন (Ukrainian Soldier) বোমায় ধ্বংস হয়ে যাওয়া একটি স্কুলের বয়লার রুমের ছোট্ট গর্তে। থাকার জায়গা বলতে একটি কংক্রিটের নিকাশি পাইপ আর মাটির (Ukrainian Soldier) নিচের আশ্রয়স্থল। আট মাস সেখানেই।
ইতিমধ্যে তাঁর আহত পা পচে ফুলে যায়। বাঁচতে তিনি যে সিদ্ধান্ত নেন, (Ukrainian Soldier) তা শুনলে শিউরে উঠতে হয়। নিজের কথায়, “পা-টা ইটের উপর রাখলাম, হাতে ছুরি নিলাম।” নিজের ছুরি দিয়েই কেটে ফেললেন পা, (Ukrainian Soldier) ব্যান্ডেজ বেঁধে বন্ধ করলেন রক্তপাত। উদ্ধার অসম্ভব হয়ে পড়েছিল। রুশ ড্রোন দুটি উদ্ধারকারী গাড়ি উড়িয়ে দেয়। তখন ইউক্রেন কমান্ডাররা খোঁজ পান ‘গুরজুফ ডিফেন্স’-এর তৈরি একটি ৬ ব্লেডের ভারী ড্রোনের, যা ৯০ কেজি নিয়ে ২৫ কিলোমিটার (Ukrainian Soldier) পাড়ি দিতে পারে।
গত ৪ অক্টোবর আসে সেই মুহূর্ত (Ukrainian Soldier)। রসদের প্যাকেটে পাঠানো হয় একটি হার্নেস ও নির্দেশনামূলক ফোন। ভ্লাসেঙ্কো নিজেকে ড্রোন থেকে ঝুলন্ত কারাবিনারের সঙ্গে আটকে নেন। তিনটি ড্রোন পাহারা দেয়, আর ইউক্রেন সেনার কামান দু’ঘণ্টা ধরে রুশ ঘাঁটিতে বোমাবর্ষণ করে নজর ঘোরায়। ৭০ মিটার উপরে তুলে ১৫ মিনিটে ১৫ কিলোমিটার (Ukrainian Soldier) পথ উড়িয়ে তাঁকে নিরাপদ স্থানে আনা হয়। পাঁচ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ আধুনিক যুদ্ধকৌশল বদলে দিয়েছে। আকাশপথে ড্রোন ব্যবহার করে আহত সেনাকে উদ্ধারের ঘটনা বিশ্বে এটিই প্রথম বলে দাবি ইউক্রেনের (Ukrainian Soldier) কমান্ডারদের। ৪৯১ দিনের লড়াই শেষে কনস্ট্যান্টিন এখন প্রতীক হয়ে উঠেছেন অদম্য সাহসের।
