আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Ritabrata Banerjee : জোড়াফুল কার? ফয়সালার দিনেই নথি লুটের অভিযোগ, কালীঘাটকে তোপ ঋতব্রতর

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে, (Ritabrata Banerjee) তার ফয়সালার দিনেই নয়া মোড়। নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার শেষ দিনে মমতা শিবিরের বিরুদ্ধে নথি লুটের বিস্ফোরক অভিযোগ তুললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেতা (Ritabrata Banerjee) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

 

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করেন, কালীঘাট শিবির ২৫ অক্টোবর রাতে চার্টার্ড ফ্লাইটে নিজেদের নথি দিল্লি পাঠিয়েছে (Ritabrata Banerjee)। অন্যদিকে তাঁর দলের কর্মীরা ২৪ অক্টোবর সড়কপথে ট্রাকে করে নথি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন। অভিযোগ, সোমবার সকালে সেই ট্রাক আটকে নথি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। যদিও তাঁর সাহসী কর্মীরা সেই ষড়যন্ত্র রুখে দিয়েছেন বলে দাবি ঋতব্রতর।  পোস্টে তিনি কটাক্ষ করে লেখেন, (Ritabrata Banerjee) ‘চার্টার্ড সংস্কৃতি ও তৃণমূল স্তরের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেল। সবসময় গায়ের জোরে সবকিছু লুটের চেষ্টা সফল হয় না।’

 

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসে ভাঙনের পর গত ৬ অক্টোবর উপনির্বাচনের আগে (Ritabrata Banerjee) নির্বাচন কমিশন অস্থায়ী সমাধান হিসেবে দুই শিবিরকে দুটি আলাদা প্রতীক দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ফুটবলার প্রতীক এবং ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস পেয়েছিল খাম প্রতীক (Ritabrata Banerjee)। জোড়াফুলের স্থায়ী মালিকানা নিয়ে আজ ২৬ অক্টোবর চূড়ান্ত হলফনামা জমা দেওয়ার শেষ দিন। এই নথি লুটের অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কালীঘাট (Ritabrata Banerjee) শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শেষ পর্যন্ত জোড়াফুল প্রতীক কার দখলে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *