আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Lakshmi Puja Weather : কোজাগরীতে ভিলেন ‘অর্ণব’! লক্ষ্মীপুজোর রাতেই তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের ভ্রুকুটি বাংলায় (Lakshmi Puja Weather)। কোজাগরী লক্ষ্মীপুজোর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপটি পূর্বমধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে(Lakshmi Puja Weather)। আজ, শনিবার ২৪ অক্টোবর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ২৫ অক্টোবর অতি-গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৬ অক্টোবর সকালে সেটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ(Lakshmi Puja Weather) পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল।

 

আবহাওয়াবিদদের অনুমান, আগামী শুক্রবার সকালে সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা(Lakshmi Puja Weather) উপকূলের দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়বে। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আগামী ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত বঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়াই(Lakshmi Puja Weather) থাকবে। তবে মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। দুপুর থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতার এক-দুই জায়গায় হালকা(Lakshmi Puja Weather) বৃষ্টি হবে।

 

আসল দুর্যোগ ২৮ অক্টোবর বুধবার। সেদিন ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে(Lakshmi Puja Weather)। দুর্যোগের সম্ভাবনা সবচেয়ে বেশি উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় ৪০-৫০ কিমি এবং বাকি জেলায় ৩০-৪০ কিমি বেগে (Lakshmi Puja Weather)ঝোড়ো হাওয়া বইবে। নিরাপত্তার কথা মাথায় রেখে ২৭ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন তাঁদের ২৬ তারিখের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে(Lakshmi Puja Weather)।

 

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে পাহাড়ের (Lakshmi Puja Weather) আবহাওয়া বদলাবে। উত্তরের সব জেলায় কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার থেকে বৃষ্টির(Lakshmi Puja Weather) পরিমাণ ও ব্যাপকতা কমবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *