আজকের দিনেবিশ্বভারতরাজনীতি

MOHAN BHAGWAT : ‘ভারতকে ভেঙে ফেলতে চায় অশুভ শক্তি, হাত মেলাচ্ছেন উচ্চাকাঙ্ক্ষী নেতারা’, বিস্ফোরক মোহন ভাগবত

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারতে সরকার বদলের লক্ষ্যে বিদেশি শক্তির মদতে গভীর ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক (MOHAN BHAGWAT)  অভিযোগ তুললেন RSS প্রধান মোহন ভাগবত। নাগপুরে সংঘের শতবর্ষ উদ্‌যাপনের বিজয়া দশমীর মঞ্চ থেকে তিনি বলেন, দেশকে দুর্বল করে টুকরো টুকরো করতে চায় কিছু অশুভ শক্তি, আর ক্ষমতার লোভে কিছু উচ্চাকাঙ্ক্ষী নেতা সেই ষড়যন্ত্রে হাত মেলাচ্ছেন।

মঙ্গলবার নাগপুরে RSS-এর বিজয়া দশমীর অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ‘রেজিম চেঞ্জ’ প্রসঙ্গ তোলেন মোহন ভাগবত (MOHAN BHAGWAT) । নাম না করে বিরোধীদের নিশানা করে তিনি বলেন, বিশ্বজুড়েই এমন কিছু শক্তি সক্রিয় যারা নিজেদের স্বার্থ বজায় রাখতে বিভিন্ন দেশে সরকার ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চায়। ভারতের ক্রমবর্ধমান অগ্রগতি তাদের স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই ভারতকে নিশানা করা হচ্ছে (MOHAN BHAGWAT)।

ভাগবত বলেন, “ভারত, হিন্দু এবং সঙ্ঘকে কী ভাবে ধ্বংস করা যায়— এটাই অশুভ শক্তিগুলো চিন্তা করে। সেই লক্ষ্যে সুচারু ভাবে পরিকল্পনা করে এবং সেই অনুযায়ী কাজ করে। আর কিছু মানুষ, তাদের স্বভাব অনুযায়ীই, এই প্রচেষ্টায় সাহায্য করতে এগিয়ে আসে।”

বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি বলেন, “ফ্রান্স, আলবেনিয়া, বাংলাদেশ ও নেপালের পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, পশ্চিমী দেশগুলি থেকে এমন এক ঝড় এগিয়ে আসছে, যা প্রতিষ্ঠিত ব্যবস্থা, শালীনতা, মানুষের কল্যাণ এবং সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করতে চায়।” তাঁর দাবি, শুধু সরকার বদলালেই পরিস্থিতির উন্নতি হবে, এই ধারণা অতীতেও ভুল প্রমাণিত হয়েছে।

তবে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দেশের তরুণ প্রজন্মকে কৃতিত্ব দেন RSS প্রধান। তাঁর মতে, সমাজের সম্মিলিত প্রচেষ্টাই ওই শক্তিগুলোর চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে।

একই সঙ্গে জাতীয় ঐক্য ও বৈচিত্র্যের উপর জোর দেন ভাগবত। তাঁর বক্তব্য, ভারত বিভিন্ন ভাষা, ধর্ম, জাতি ও সংস্কৃতির দেশ, এই বৈচিত্র্যকে রক্ষা করাই দেশের ঐতিহ্য। গণতন্ত্রে আন্দোলন হবেই, তবে আন্দোলনের উদ্দেশ্য ধ্বংস নয়, সমাধান হওয়া উচিত বলে বার্তা দেন সঙ্ঘপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *