আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়না

Tiger Shroff : হামলার পর ব্যান্ডেজে টাইগার, ‘মুম্বইয়ে দাদাগিরি চলবে না’ হুঁশিয়ারি শিন্ডের

কিউ ইন্ডিয়া বাংলা, মুম্বাই :- রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহুর পুষ্পা পার্কের কাছে অভিনেতা (Tiger Shroff) টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। হামলার পর প্রকাশ্যে এল আহত অভিনেতার প্রথম ছবি। কাঁধে-বুকে ড্রেসিং, ডান হাতে ব্যান্ডেজ, চোখেমুখে (Tiger Shroff) ক্লান্তির ছাপ।রবিবার গভীর রাতে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। (Tiger Shroff) সেই সময় সেখানে উপস্থিত ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফও।

 

গুলিবৃষ্টির ঘটনায় কড়া বার্তা দিয়েছেন একনাথ শিন্ডে (Tiger Shroff)। স্পষ্ট জানিয়েছেন, কাউকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে নিজের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। তাঁর কথায়, “মুম্বইয়ে কারও দাদাগিরি চলবে না।” এই ধরনের ‘দাদাগিরি’ (Tiger Shroff) বন্ধ করতে সরকার কঠোর পদক্ষেপ করবে বলেও জানিয়েছেন। অভিনেতার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে বলেন, (Tiger Shroff) “এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তবে সৌভাগ্যবশত, তিনি প্রাণে বেঁচেছেন। তাঁর গাড়িচালক আহত হয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।”

 

শিন্ডে আরও জানান, গুলিচালনার (Tiger Shroff) সময় ভাঙা কাচের টুকরোয় টাইগারের হাতে আঘাত লাগে। তাঁর সংযোজন, “আমি অভিনেতার সঙ্গে দেখা করেছি। বারুদ এবং কাচের টুকরোর কারণে তাঁর বাঁ হাতে আঘাত লেগেছে। তিনি এবং তাঁর মা দু’জনেই এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত।”তাঁর কথায়, “জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রকাশ্যে হুমকি (Tiger Shroff) দেওয়া হচ্ছে। আমি তাঁদের আশ্বাস দিয়েছি যে, এই পরিস্থিতিতে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। কোনও ধরনের হুমকিই বরদাস্ত (Tiger Shroff) করা হবে না।” তিনি আরও বলেন, “নয়ের দশকে এই ধরনের গ্যাংদের আধিপত্য ছিল। কিন্তু ১৯৯৫ সালে মুম্বই পুলিশ (Tiger Shroff) সেগুলি বন্ধ করে দিয়েছিল।” জুহু থানার আওতাধীন এলাকায় এই গুলিচালনার ঘটনা ঘটে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কারা (Tiger Shroff) এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িচালক-সহ দু’জন আহত হলেও বরাত জোরে প্রাণে বেঁচেছেন টাইগার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *