Navami Timings : মহানবমীর নির্ঘণ্ট প্রকাশ, মঙ্গলবার কখন শুরু, কখন শেষ হচ্ছে নবমী তিথি?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অষ্টমী তিথির শেষে সন্ধিপুজোর মাধ্যমেই শুরু হয় মহানবমী (Navami Timings)। শারদীয়া দুর্গাপুজোর অন্তিম তিথি হল নবমী, যা মহা-অভিধা পেয়েছে।শাস্ত্র মতে, মহানবমী তিথির মূল আকর্ষণ হল বলিদান। প্রাচীন রীতি অনুযায়ী এদিন ছাগ, মহিষ, মাছ নিবেদনের প্রথা রয়েছে। অনেক জায়গায় আবার (Navami Timings) বৈষ্ণব মতে লাউ, চালকুমড়ো, কুমড়ো, আখ, থোড় প্রভৃতি সবজি বলি দেওয়ার রেওয়াজও প্রচলিত আছে। এই পুণ্য তিথিতেই দেবীর নবরাত্রি (Navami Timings) ব্রতের সমাপন হয়। চলতি বছর বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে নবমী তিথির সময়ে কিছুটা পার্থক্য রয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, (Navami Timings) নবমী তিথি শুরু হচ্ছে ২ কার্তিক, সোমবার, ইংরেজির ১৯ অক্টোবর সকাল ১০টা ৫৩ মিনিটে। এই তিথি শেষ হবে ৩ কার্তিক, মঙ্গলবার, ২০ অক্টোবর দুপুর ১২টা ৫১ মিনিটে। এই মতে পুজোর প্রশস্ত সময় হল (Navami Timings) সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে, তবে বারবেলা থাকায় সকাল ৭টা ৪ মিনিটের মধ্যে অথবা পুনরায় ৮টা ৩০ মিনিটের (Navami Timings) পর থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পুজো সম্পন্ন করতে হবে।
অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, নবমী তিথি শেষ (Navami Timings)হচ্ছে ২ কার্তিক, মঙ্গলবার, ২০ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট ৩৭ সেকেন্ডে। এই মতে পুজোর প্রশস্ত সময় হল পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ১৭ সেকেন্ডের (Navami Timings)মধ্যে, কিন্তু কালবেলানুরোধে সকাল ৭টা ৪ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে, পুনরায় ৮টা ৩০ মিনিট থেকে পূর্বাহ্ণের মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর মহানবমীর কল্পারম্ভ ও বিহিত (Navami Timings)পুজা প্রশস্তা।দুটি পঞ্জিকা মতেই মঙ্গলবার সকালের মধ্যেই মহানবমীর মূল পুজো সেরে ফেলার নির্দেশ রয়েছে। এই দিনেই শেষ হবে শারদীয়া নবরাত্রি ব্রত।
