SHREYAS IYER : ‘বেবি বস’-কে অপেক্ষা করতেই হবে, বৈভবকে নিয়ে সাফ বার্তা অধিনায়ক শ্রেয়সের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলাকালীন বৈভব সূর্যবংশীকে (SHREYAS IYER) নিয়ে যে কঠোর অবস্থান নিয়েছিলেন হেডকোচ গৌতম গম্ভীর, এবার সেই একই সুর শোনা গেল অধিনায়ক শ্রেয়স আইয়ারের গলাতেও। (SHREYAS IYER) ফর্মে থাকলেও ‘বেবি বস’-কে প্রথম একাদশে জায়গা পেতে অপেক্ষা করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক।
শনিবারের ম্যাচে ভারতের হয়ে ওপেন করেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা (SHREYAS IYER)। দু’জনের কেউই বড় রান না পেলেও, তাঁদের ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। বৈভবের জন্য আপাতত প্রথম একাদশের দরজা বন্ধই (SHREYAS IYER)। অধিনায়ক শ্রেয়সের সাফ কথা, “আমি ওকে বারবার একই কথা বলি, এক দিন সুযোগ ঠিকই আসবে। তবে তার আগে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে এগিয়ে যেতে হবে। অপেক্ষা করতেও শিখতে হয়। আমাদের দলে দু’জন দুর্দান্ত ওপেনার রয়েছে (SHREYAS IYER)। এই মুহূর্তে ওদের বাইরে রাখা ঠিক হবে না। বৈভবকে বারবার এ কথাই বোঝাই।”
এর আগে কোচ গম্ভীরও একই বার্তা দিয়েছিলেন (SHREYAS IYER)। সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বৈভব ভালো ফর্মে রয়েছে। তবে ওকে বুঝিয়েছি, ভালো ফর্মে থাকলেই প্রথম একাদশে জায়গা পাওয়া যায় না। যারা দীর্ঘদিন ধরে ভালো খেলছে, তাদের সুযোগের জন্য অপেক্ষা (SHREYAS IYER) করতে হয়।” গম্ভীর আরও স্পষ্ট করে দিয়েছিলেন, সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা দেখে দল নির্বাচন হয় না। প্রথম একাদশ বেছে নেওয়ার দায়িত্ব কোচ ও অধিনায়কের। কারা দলকে জেতাতে পারবে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত হয় একাদশ।
আইপিএল মাতিয়ে টিম ইন্ডিয়ায় (SHREYAS IYER) জায়গা করে নেওয়া ১৫ বছরের বৈভবকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু নীল জার্সিতে এখনও পর্যন্ত মাত্র ৮টি ম্যাচে সুযোগ পেয়েছে ‘বেবি বস’। এর মধ্যে ৫টি ম্যাচ খেলেছে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে এশিয়ান (SHREYAS IYER) গেমস ও জিম্বাবোয়ে সফরে, গম্ভীরের অধীনে মাত্র ৩টি ম্যাচে। ১৮৬ স্ট্রাইক রেটে ২৪৬ রান করেও তাকে বেঞ্চেই থাকতে হচ্ছে। নিউজিল্যান্ড সফরেও সেই ছবি বদলাবে কিনা, তা সময়ই বলবে।
